আপনার নামও যদি এই অক্ষর দিয়ে শুরু হয়, তবে নিজের ব্যাপারে জানুন কিছু বিশেষ কথা
আপনার নামও যদি এই অক্ষর দিয়ে শুরু হয়, তবে নিজের ব্যাপারে জানুন কিছু বিশেষ কথা
মানুষের নামের প্রভাব তাঁর জীবনে সরাসরি পড়ে। বিশেষ করে কোনও ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে তাঁর স্বভাব সম্পর্কে অনেক কিছুই জানা যায়। নামের প্রথম অক্ষর স্বভাব, ভাগ্য আর ভবিষ্যতের সম্পর্কে বলে। জ্যোতিষ মতে, যেমন মূলাঙ্ক ও ভাগ্যাঙ্ক ব্যক্তির জীবনে প্রভাব ফেলে, তেমনি মানুষের নামও প্রভাব ফেলে তাঁর ওপর। আজকে আমরা কিছু অক্ষরের বিষয়ে জানব। যদি আপনার নামও সেই অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে তবে জেনে নিন আপনার নাম আপনার জীবনে কি প্রভাব ফেলছে।

এ (A)
আপনার নাম যদি 'এ' অক্ষর দিয়ে শুরু হয় তবে এর অর্থ আপনি খুব দৃঢ় প্রতিজ্ঞ ও সাহসী প্রকৃতির ব্যক্তি। 'এ' অক্ষরটি নিজেই নিজের মধ্যে খুব প্রভাবশালী অক্ষর বলে বিবেচিত করা হয়। 'এ' অক্ষরের মানুষরা আত্মবিশ্বাসে ভরা থাকে। এই ব্যক্তিরা নিজের মতো করে জীবনে বাঁচা পছন্দ করেন। এই ব্যক্তিরা স্পষ্টবাদী হন। এঁদের জীবনে নিজেদের পেশা নিয়ে খুবই গভীরতা থাকে।

ডি (D)
যে সব ব্যক্তির নাম 'ডি' দিয়ে শুরু হয় তাঁরা খুবই পরিশ্রমী হন। এই মানুষরা পরিস্কার-পরিচ্ছন্নতা খুব ভালোবাসেন এবং সব জিনিসকে খুব সামলে রাখতে পছন্দ করেন। নিজেদের লক্ষ্য নিয়ে এঁরা কখনও বিভ্রান্ত থাকেন না আর এই কারণের জন্যই এঁরা জীবনে সফলতা পান।

কে (K)
যাঁদের নাম 'কে' অক্ষর দিয়ে শুরু হয় তাঁরা খুব ভাগ্যশালী হন। এঁদের স্বভাব হল সর্বদা হাসিমুখে থাকা। এঁরা জীবনে সব খুশি পেয়ে থাকেন। এঁরা অন্যদের সাহায্য করায় খুব বিশ্বাসী হন। এঁরা খুব খোলা মনের হয় এবং জীবনে অনেক অর্থ উপার্জন করেন।

এম (M)
যাঁদের নাম 'এম' অক্ষর দিয়ে শুরু হয় তাঁরা খুবই আকর্ষণীয় হন। এই লোকেরা তাঁদের জীবনে খুব বেশি প্রচেষ্টা করে না এবং নিজেরাই সুখী হয়। এই লোকেরা তাঁদের পরিবারকে খুব ভালবাসেন এবং বহিরাগতদের সঙ্গেও ভাল সম্পর্ক রাখে। এই লোকেরা কম পরিশ্রম করেই বড় সাফল্য অর্জন করে। এই লোকেরা তাঁদের কাজের প্রতি খুব সৎ। তাঁর কাজ সর্বত্র প্রশংসিত হয়।

পি (P)
এই অক্ষরের লোকেরা খুব বুদ্ধিমান ও চতুর হয়। এঁরা যে কোনও কাজ খুব চতুরতার সঙ্গে করে থাকেন। এঁদের সব বিষয়ে জয়ী হওয়া পছন্দ। এঁদের মধ্যে জেতার লোভ এতটাই থাকে যে এটাই এঁদের সফলতা পাওয়ার মূলমন্ত্র হয়ে দাঁড়ায়। অনেকসময় এই লোকেরা খুব ভাগ্যশালী হন। এঁরা যে জিনিস চান তা খুব সহজেই হাসিল করে ফেলেন।

এস (S)
যাঁদের নাম 'এস' দিয়ে শুরু হয় এঁরা খুবই পরিশ্রমী হন। এঁরা মুখের ওপর সব কিছু বলায় বিশ্বাসী এবং নিজের কথা নিজের মধ্যে রাখতেই পছন্দ করেন। এঁরা প্রেম-ভালোবাসার ক্ষেত্রে চিন্তাভাবনা করে এগোতে ভালোবাসেন। এঁরা খুবই অন্তর্মুখী হন।

টি (T)
'টি' অক্ষরযুক্ত লোকেরা খুব একগুঁয়ে এবং খরুচে হন। এই লোকেরা খুব কোমল হৃদয়ের হন এবং তাঁদের পরিবার এবং সঙ্গীকে খুব ভালবাসেন। তাঁরা চান তাঁদের সঙ্গীরা তাঁদের সবচেয়ে বেশি ভালোবাসুক। তাঁরা যে কোন কাজ খুব যত্ন নিয়ে করেন। তাঁদের মধ্যেও অনেক বুদ্ধি আছে। এই মানুষগুলোর প্রতি অন্যেরা খুব দ্রুত আকৃষ্ট হয়।

ভি (V)
'ভি' অক্ষরযুক্ত ব্যক্তিরা সুখী-সৌভাগ্যবান এবং পরিশ্রমী হন। তাঁরা তাঁদের জিনিস সবার সঙ্গে শেয়ার করেন না এবং এমনকি সবাইকে বন্ধুও করেন না। এই লোকদের কখনও অর্থের অভাব হয় না এবং তাঁদের কাজগুলি সহজেই সম্পন্ন হয়।












Click it and Unblock the Notifications