Vastu Tips: ঘরোয়া ঝামেলা থেকে আর্থিক সঙ্কট কাটাতে নুনের এই প্রতিকারগুলি মানতে পারেন আপনিও
সকলেই জীবনে সুখী হতে চান, তবে সবার ভাগ্যে যে তা হয় তা কিন্তু একদমই নয়। কঠিন পরিশ্রম করলে জীবনে সুখ আসবে, তা কিন্তু একদমই নয়। মূলত অনেকেই অনেক টাকা উপার্জন করে ঘরে ধরে রাখতে পারেন না। এর প্রথম কারণ হচ্ছে বাস্তুত্রুটি ।
বাড়িতে যদি বাস্তুতুটি থাকে তাহলে ব্যক্তি জীবনে কখনোই উন্নতি করতে পারেন না। বাস্তুতুটি দূর করতে ও জীবনে সফলতা অর্জন করতে নুন সংক্রান্ত এই প্রতিকারগুলি আপনি মানতেই পারেন। এতে জীবনে আপনার সফলতা লেগেই থাকবে। জানুন কী কী করবেন আপনি।

- দূর হবে নেতিবাচক শক্তি
ঘর পরিষ্কার করার যখন আপনি ঘর মুছবেন সেই সময় তিন থেকে চার চামচ নুন জলে মিশিয়ে ঘর মুছবেন। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে। বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তি।
- অশুভ দৃষ্টি দূর হবে
স্নানের সময় জলে নুন, হলুদ মিশিয়ে স্নান করুন। এতে শরীর থেকে বড় রোগের ঝুঁকি কমবে। এমনকি আর্থিকদিকে আপনার খুব লাভ হবে। যদি কারোর ওপর অশুভ দৃষ্টি থাকে তার থেকেও মুক্তি পাবেন।
- সুখ, সমৃদ্ধি বাড়বে
ঘরে চার, পাঁচটি জায়গায় নুন ভর্তি করে রাখুন। আর সেই পাত্রগুলি তো অবশ্যই লবঙ্গ রাখবেন। এটি করলে ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে আপনার। এমনকি আপনার অর্থহানি কখনই হবে না। এতে আপনার শস্যের ভান্ডার সবসময়ই পূর্ণ থাকবে।
- দাম্পত্য জীবনে সুখ থাকবে
দাম্পত্য জীবনে সুখী হতে এক গ্লাস জলে সামান্য নুন গুলো রেখে দিন আপনার বেডরুমে। প্রতি বৃহস্পতিবার ও শনিবার করে এই জল পরিবর্তন করবেন। এতে দেখবেন স্বামী, স্ত্রীর মধ্যে যে ঝগড়া, অশান্তির পরিবেশ ছিল তা কেটে যাবে।
- কেন মানবেন
নুনের এই প্রতিকারগুলি মানলে শুধু যে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে কিংবা বাস্তুদোষ কাটবে। তা কিন্তু নয়, এতে আপনার জীবনেও কিন্তু সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। জীবনে আসবে সফলতাও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications