পরীক্ষায় সাফল্য ও ভালো নম্বর পেতে মানুন এই বিশেষ বাস্তু টিপসগুলি

বাস্তুশাস্ত্রে এমন অনেক নিয়মের কথা বলা রয়েছে, সেগুলি মেনে চললে জীবনে সফলতা নিশ্চিত। এতে কিন্তু আর্থিকদিকেও খুব লাভ হয়। ঠিক তেমনই পরীক্ষার সাফল্য পেতে ও ভালো নম্বর পেতে এমন অনেক কাজ রয়েছে, সেগুলো যদি আপনি করেন, তাহলেও কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন।

পরীক্ষার দিন এগিয়ে এলে শিক্ষার্থীদের চাপ যেন বাড়তে থাকে। এসময় তারা কঠোর পরিশ্রম করেন। আবার এমন অনেকে রয়েছেন, কঠোর পরিশ্রম করার পরেও সঠিক ফল লাভ করতে পারেন। যখন তারা মানসিকভাবে ভেঙে পড়েন, পরীক্ষায় সাফল্য ভালো নম্বর পেতে এই বাস্তুটিপসগুলি আপনিও মানতে পারেন।

exam


এদিকে মুখ করে পড়তে বসতে হবে

বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর বা পূর্ব দিক পড়াশোনার শুভ দিক বলে মনে করা হয়। তাই শিক্ষার্থীরা যখন পড়তে বসবেন, উত্তর বা পূর্ব দিক করে মুখ করে বসুন। এতে আপনাদের একাগ্রতা বাড়বে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। পশ্চিম বা দক্ষিণ দিক করে মুখ করে পড়তে বসলে অলসতা ও মানসিক চাপ বাড়তে থাকে। যা পড়াশোনায় বাধার সৃষ্টি করে।

পড়ার ঘর গুছিয়ে রাখুন

স্টাডি রুম সঠিক পরিবেশ তৈরি করুন। অর্থাৎ যে ঘরে আপনি পড়বেন, সেই ঘর সকলের আগে খুব সুন্দর করে গুছিয়ে রাখা দরকার। পড়াশোনার টেবিল আপনি বই, খাতা রাখবেন। সেটি যেন দেওয়াল থেকে একটু দূরে রাখবেন। এতে আপনার চারিধারে ইতিবাচক শক্তি ভরবে। চেয়ারটি যেন একটু আরামদায়ক ও মজবুত হয়। সেই সঙ্গে জানলা, দরজা খুলে রাখবেন।

দেওয়ালের রঙ সঠিক ব্যবহার করুন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, রঙ কিন্তু মানসিক ভাবে ভালো রাখতে সাহায্য করে, তাই পড়াশোনার ঘর সর্বদাই হালকা, সবুজ, হালকা হলুদ অথবা ক্রিম রঙ করুন। মানে হালকা রঙ করুন। এগুলি মানসিকভাবে আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতেও সাহায্য করবে। কালো গাঢ়, লাল করবেন না। এতে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।

দেবতার মূর্তি রাখুন

পড়ার টেবিলে অবশ্যই ভগবান গণেশ কিংবা দেবী সরস্বতীর মূর্তি বা ছবি রাখুন। পঞ্চমুখী হনুমানের ছবি উত্তর-পূর্ব দিকে রাখলে আপনার একাগ্রতা বাড়তে থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। আবার পিরামিডও রাখতে পারেন। এতে আপনার মনের উপর শুভ প্রভাব পড়বে, পড়াশোনাতেও ভালো ফল লাভ করতে পারবেন।

পড়ার টেবিল গুছিয়ে রাখুন

পড়ার টেবিল সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করুন। ভাঙা পেন, পুরাতন যেকোনও কাগজ, অপ্রয়োজনীয় কাগজ ফেলে দেবেন। পড়ার টেবিল গুছিয়ে রাখার চেষ্টা করুন। তাছাড়াও পড়াশোনার পরিবেশ শান্ত থাকা দরকার। সেই ঘরে জুতো বা চটি একদমই রাখবেন না।

দেবতার মন্ত্র জপ করুন

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে শিক্ষার্থীদের প্রত্যেকদিন সরস্বতীর মন্ত্র জপ করা উচিত। এতে জ্ঞান বাড়তে থাকবে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। পরীক্ষাতেও যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+