এই প্রতিকারগুলিতেই দূর হবে মানসিক চাপ, জীবনে আসবে সুখ, শান্তিও
বর্তমান সময়ে মানুষ খুব ব্যস্ত। কাজের প্রচুর চাপের কারণে সকলেই কমবেশি মানসিক চাপের শিকার হন। মানসিক চাপই কিন্তু জীবনে সুখ শান্তি সব কেড়ে নেয়। কেউ বা পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন, কেউ বা সংসার চালানোর নিয়ে, আবার কেউ বা চাকরি থেকে ব্যবসা নিয়ে খুব চিন্তিত হয়ে থাকেন।
আর যে কারণে সকলেই প্রায় হতাশ হয়ে পড়েন। যদি আপনিও মানসিক চাপে জর্জরিত হয়ে থাকেন, তা থেকে বের হতে না পারেন তাহলে দ্রুত জ্যোতিষ বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

তাছাড়াও যদি দেখেন আপনার জীবন ফিকে হয়ে আসছে অর্থাৎ জীবনে কোনও শান্তি নেই, তাহলে এই প্রতিকারগুলি মানতে পারেন। এতে মানসিক চাপও দূর হবে এবং জীবনে আসবে সুখ, সমৃদ্ধিও। জানুন কী কী করবেন। সাদা রঙের বস্ত্র পরুন
আপনি যদি সব সময় মানসিক চাপে থাকেন, তাহলে তা কমাতে যতটা পারবেন সাদা রঙে জিনিস ব্যবহার পরুন অর্থাৎ আপনি সাদা রঙের পোশাক পরবেন। সাদা রঙ হল শান্তির প্রতীক। এই রঙের জামা কাপড় পরলে মন শান্ত থাকবে। এমন কি মানসিক চাপও আপনার জীবন থেকে দূর হবে।
- বৃহস্পতিবার করে করুন এই কাজগুলি
অনেক সময় বাড়িতে যদি বাস্তুত্রুটি থাকে কিংবা বাড়িতে নেতিবাচক শক্তি ভরে ওঠে, তাহলেও কিন্তু মানসিক চাপের শিকার হয় অনেক ব্যক্তি। তা কমাতে বৃহস্পতিবার আচার অনুষ্ঠান মেনে আপনার যিনি গুরু রয়েছেন, তার পুজো করুন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে, প্রবেশ করবে ইতিবাচক শক্তি। সেইসঙ্গে কমবে মানসিক চাপও।
- বাসি জামা কাপড় পরবেন না
মানসিক চাপ কমাতে বাড়িঘর পরিষ্কার রাখবেন। কখনোই বাসি জামা কাপড় পরবেন না। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠে পুজো করুন। এতে দেখবেন আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করবে। এতে মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।
- এই দিকে কাজ করুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম দিকটি হল অত্যন্ত শুভ দিক। এদিকে শুভ কাজ করবার চেষ্টা করবেন। অন্যদিকে কোনও শুভ কাজ করবেন না। এতে দেখবেন মানসিক চাপ আপনার বাড়তে থাকবে। রক্তচাপের মাত্রাও শরীরে বাড়তে থাকে। তাই আগেই সাবধান হোন আপনিও।
- শিবের পুজো করুন
যদি আপনার মানসিক চাপ সবসময়ই বাড়তে থাকে, কোনও কাজেই আপনি সফলতাও অর্জন করতে না পারেন, তাহলে অবশ্যই মহাদেবের পুজো করুন। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকদিন ভগবানের শিবের পুজো করবেন। 'ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। এতে আপনার জীবনের সমস্ত সমস্যাও কিন্তু দূর হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications