Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে এই জিনিসগুলি দান করেই বজরংবলীকে খুশি করুন

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে হনুমান জয়ন্তী উৎসব পালন করেন সকলে। হনুমানজি ভক্তরা এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। প্রতিবছর চৈত্র মাসের শুল্কপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনটি। তাই এই বিশেষ দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে ১২ এপ্রিল অর্থাৎ শনিবার।

এই বিশেষ দিনে আপনি যদি উপোস করেন এবং নিয়ম নীতি মেনে হনুমানজির পুজো করেন, সেই সঙ্গে এই জিনিসগুলি দান করেন তাহলে হনুমানজি খুব খুশি হবেন। এতে আপনার জীবনে সফলতাও আসবে। কোনও কাজেই কিন্তু পিছিয়ে পড়বেন না আপনি। জানুন হনুমান জয়ন্তীর দিন কোন কোন জিনিস দান করলে বজরংবলী খুশি হন।

hanuman jayanti

জানুন সময়

চৈত্র মাসের পূর্ণিমা তিথি ১২ এপ্রিল ভোর ৩ টে ২১ মিনিটে শুরু হচ্ছে। যা শেষ হবে ১৩ এপ্রিল ভোর ৫ টে ৫১ মিনিটে শেষ হবে। তাই উদয় তিথি অনুযায়ী হনুমান জয়ন্তী উৎসব ১২ এপ্রিল, শনিবার পালিত হবে।

হলুদ

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, হনুমান জয়ন্তীর দিন হলুদ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবন থেকে শুধু আর্থিক সমস্যা কাটবে তা নয়, এতে আপনার ঘরেও সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। পরিবারে সকলের সঙ্গে আপনি কিন্তু সুখে থাকতে পারবেন।

শস্য

হনুমান জয়ন্তীর দিন শস্য দান করা অত্যন্ত শুভ। মানে শস্য দান করলে আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। শুধু তাই নয়, সঙ্কটমোচন দেবতার বিশেষ কৃপাও আপনি পাবেন। যে কারণে আপনার সম্পদ কিন্তু হু হু করে বাড়তে থাকবে।

লাড্ডু

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, হনুমান জয়ন্তীর দিন যদি পারেন লাড্ডু দান করুন। হিন্দুধর্মে বলা হয়, লাড্ডু দান করলে চাকরিতে পদোন্নতি হবে। সেই সঙ্গে আর্থিক সঙ্কট কেটে আপনি সুখের মুখ দেখবেন।

ছোলা

হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে ছোলা নিবেদন করার পাশাপাশি অবশ্যই তাকে কমলা রঙের সিঁদুর পরাবেন। এই ছোলা আপনি দান করবেন। কথিত আছে, এই ছোলা দান করলে বজরংবলী নাকি খুব খুশি হন। এতে তার কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত।

গুড়

গুড় ও ভাজা ছোলা খেতে হনুমানজি খুব পছন্দ করেন। তাই হনুমানজিকে খুশি করতে আপনিও কিন্তু ভাজা ছোলা ও গুড় নিবেদন করবেন। সেই সঙ্গে এগুলো কিন্তু আপনিও দান করতে পারেন। এতে দেখবেন আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে, ভাগ্যের দ্বার খুলবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+