মা লক্ষ্মীকে খুশি করতে কার্তিক মাসে শঙ্খ ঘরে আনুন
মা লক্ষ্মীকে খুশি করতে কার্তিক মাসে শঙ্খ ঘরে আনুন
জ্যোতিষশাস্ত্রে শঙ্খের বিশেষ ব্যবহার রয়েছে। যেমন যেকোন পুজোতে এবং শুভ অনুষ্ঠানে শঙ্খের ব্যবহার করা হয়ে থাকে। শঙ্খ বাজানো খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ শঙ্খ ভগবান বিষ্ণু ও দেবীর লক্ষ্মীর খুব প্রিয়। যখন দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনে বেরিয়েছিলেন তখন তাঁর সঙ্গে শঙ্খও বেরিয়েছিলেন। যে বাড়িতে শঙ্খ থাকে সে বাড়িতে মা লক্ষ্মীও বাস করেন এবং শঙ্খের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। এতে জীবনে আর্থিকদিকে উন্নতি হয়। পারিবারিক ও দাম্পত্য জীবনের সুখ থাকে।

সাদা মিষ্টি দেবীকে নিবেদন করুন
আপনি যদি দেবী লক্ষীকে খুশি করতে চান তাহলে কার্তিক মাসে আপনার বাড়িতে শঙ্খের পুজো করুন। তবে অবশ্যই বিধি, রীতি মেনে তবেই শঙ্খের পুজো করুন। প্রতিদিন শঙ্খ পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়। এতে মা লক্ষ্মী খুশি হয়। এতে দেবীকে আপনার জীবনে অনেক উন্নতি করবে, পারিবারিক জীবনের সুখ এনে দেবে। যখন আপনি শঙ্খের পুজো করবেন তখন মা লক্ষ্মীকে দুধের তৈরি সাদা মিষ্টি নিবেদন করুন। এটি দেবী লক্ষীর খুব প্রিয় মিষ্টি। আপনার জীবনে খুব সুখ আসবে এটি করলে।
শঙ্খ পুজো করলে জীবনে নানান দিকে সুখী হওয়া যায় এবং আর্থিক দিকও খুব উন্নতি হয়। তবে শঙ্খপুজোর উপকারিতা জেনে নিন

শঙ্খ পুজো করুন
ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী খুব খুশি হন শঙ্খ পুজো করলে। তাই ঘরে যদি শঙ্খ থাকে তাহলে আশীর্বাদ পাওয়া যায়। তাতে আপনার আর্থিক ও পারিবারিক দিকে শুভ হবে। ব্যবসা কিন্তু উন্নতি হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন।

শঙ্খে ফু দেওয়া শুভ
যদি আপনি রোজ শঙ্খ পুজো করার সময় শঙ্খে ফু দেন তাতে দেবী লক্ষ্মী খুব খুশি হয় এবং আপনার আর্থিক উন্নতি করেন। ঘরে আপনার সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

জলশঙ্খের জল শিবলিঙ্গের মাথায় ঢালুন
যদি আপনি জলশঙ্খের জল শিবলিঙ্গের মাথায় ঢালেন তাহলে শিব ঠাকুর খুব খুশি হন এবং আপনার মনের সমস্ত প্রার্থনা পূরণ করবেন। আপনার সঙ্গে আপনার স্বামীর খুব ভালো সম্পর্ক থাকবে এবং দাম্পত্য জীবনে আপনার সুখ সবসময় বজায় থাকবে।

শঙ্খের জল ঘরে ছেটান
যদি আপনার বাড়িতে বাস্তুদোষ বা বাস্তুতুটি থাকে তাহলে শঙ্খের ভেতর জল ভরে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিলে ঘরে নেতিবাচক শক্তি দূর হয়। মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করেন এবং আপনার আর্থিকের দিকে অনেক উন্নতির ব্যবস্থা করে দেবেন।

ফুসফুস শক্তিশালী হয় এটি করলে
তাছাড়া শঙ্খে ফু দিলে ফুসফুস খুব শক্তিশালী হয়ে ওঠে। যাদের হাড় দুর্বল তাদের শঙ্খের জল খাওয়া প্রত্যেকদিন খুব ভালো। এই জলে ক্যালসিয়াম, ফসফরাস ও সালফার হয়েছে, যা হারকে মজবুত করে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications