Holi 2025-দোলের আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এগুলি, না হলে ঘিরে ধরবে অর্থ সঙ্কট
হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি উৎস হল দোল উৎসব। দোল উৎসবের আগে বাড়ি থেকে এই জিনিসগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। না হলে আপনার জীবনে নানান সমস্যা বাড়বে। বাড়ি থেকে সুখ, শান্তি চলে যাবে।
কোনও কাজেই আপনি সাফল্য পাবেন না। জীবনে শুধুই লেগে থাকবে অশান্তি। এমনকি আর্থিক সঙ্কটেও ঘিরে ধরবে আপনাকে। জানুন দোলের আগে কোন কোন জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলা অত্যন্ত দরকার, জানুন।

- ছেঁড়া জুতো
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, দোলের আগেই আপনি বাড়ি থেকে ছেঁড়া জুতো কিংবা পুরনো জুতো বাড়ি থেকে সরিয়ে ফেলুন। তবেই আপনার জীবনে সফলতা আসবে । সেই সঙ্গে দারিদ্রতা কাটাতে পারবেন। আর্থিক সঙ্কট থেকে বাঁচবেন আপনি। মানসিক চাপ কমবে আপনার।
- শুকনো তুলসী গাছ
তুলসী গাছ ঘরে রাখা অত্যন্ত শুভ। তবে দোলের আগেই কিন্তু বাড়িতে যদি আপনার শুকনো তুলসী গাছ থেকে তা সরিয়ে দিন। আপনি নতুন একটি তুলসী চারা এনে বসান। এতে আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।
- পুরনো কাপড়
পুরনো কাপড় বাড়িতে থাকলে আপনি তা দারিদ্র ব্যক্তিদের দান করে দিন। হোলির দিন বাড়িতে কোনও পুরনো জিনিস রাখা উচিত নয়। যে জিনিস আপনি ব্যবহার করছেন না কিংবা যে জিনিস আপনার একদমই দরকার নেই। সেটা বাড়িতে একদমই রাখবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। অর্থহানি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- ভাঙা কাঁচ
ভাঙা কাঁচ কিংবা ভাঙা ছবি কিংবা ছেঁড়া কোনও ছবি, অদরকারি জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এতে তবেই আপনার জীবনে সফলতা আসবে। না হলে নানান সমস্যা আসবে। অর্থহানি হতে পারে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
- ভাঙা কিংবা নষ্ট ইলেকট্রনিক্সের জিনিস
আপনার বাড়িতে কোনও ভাঙা কিংবা কোনও নষ্ট ইলেকট্রনিক্সের জিনিস থাকলে তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। নাহলে আপনার উপর রাহু ও কেতুর অশুভ প্রভাব পড়বে। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। অর্থহানি হতে পারে এবং কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
- ভাঙা দেবতার মূর্তি
যদি আপনার বাড়িতে ভাঙা কোনও দেবতার মূর্তি থাকে, তা কিন্তু আপনার বাড়ির কাছে পুকুরে কিংবা কোনও নদীতে ডুবিয়ে দিন, না হলে ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুব অশুভ। এতে পরিবারের সুখ, শান্তি থাকে না। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications