ভাগ্য পরিবর্তন করতে বাড়ির এদিকে লাগান মানিপ্ল্যান্ট গাছ, মানুন এই নিয়মগুলিও
বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা। এই গাছ ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। তাছাড়া এই গাছটির সুখের প্রতীক। এতে জীবনে সুখ বজায় থাকে। এমনকি আর্থিক দিকেও খুব লাভ হয়।
তবে ঘরে ভুল করেও ভুল দিকে মানি প্ল্যান্ট গাছ লাগাবেন না। এতে ঘরের সুখ-সমৃদ্ধির ক্ষতি হয় এবং অর্থহানি হতে থাকে। ব্যক্তির জীবনে নানান সমস্যা আসে। জানুন মানি প্ল্যান্ট গাছ লাগানোর নিয়ম।

কোন দিনে মানি প্ল্যান্ট গাছ বসাবেন
- সুখ ও সমৃদ্ধির প্রতীক এই গাছ। বাড়ি ও অফিসে উত্তর বা দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ। এই দিকে মানি প্ল্যান্ট রাখলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। তাছাড়াও দক্ষিণ-পূর্ব দিকটি সম্পদ ও সমৃদ্ধির দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কিত। এই দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে জীবনে এগিয়ে যেতে পারবেন।
- বাস্তুশাস্ত্রে মানিপ্ল্যান্ট সম্পর্কিত কিছু কথা বলা রয়েছে, যেগুলি মানলে আপনার জীবনে সুখ আসবে। কোনও কাজে পিছবেন না। জানুন কী করবেন আপনি।
- যদি আপনার অর্থ সঙ্কট জীবনে লেগে থাকে, তাহলে শুক্রবার মানিপ্ল্যান্ট গাছের কয়েক ফোটা দুধ জলে মিশিয়ে দিন। এতে আর্থিক সঙ্কট কেটে যাবে। জীবনে সাফল্য আসবে।
- প্রতি বৃহস্পতিবার মানিপ্ল্যান্ট গাছে জল দেবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঋণ থেকে বেরোতে পারবেন। আর্থিক অবস্থা আপনার কেটে যাবে।
- ভগবান বিষ্ণুর কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার মানিপ্ল্যান্ট গাছে ডাল ও গুড় নিবেদন করুন। এতে সুখ, সমৃদ্ধি বাড়তে পারবে। তবে, এটি আপনি ২১ টি বৃহস্পতিবার করবেন।
জানুন নিয়ম
মানিপ্ল্যান্ট লাগানোর অনেক নিয়ম আছে। ভুল করেও মাটিতে মানি প্ল্যান্ট লাগাবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, মানিপ্ল্যান্ট গাছ একটি পাত্রে বা বোতল রাখা উচিত। এই হল লতানো গাছ। তাই এই গাছ অনেক উঁচুতে বসানো উচিত,এটি অত্যন্ত শুভ। এতে আপনার ইতিবাচক শক্তি বাড়বে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications