ভাগ্যে পরিবর্তন আনতে, জীবনে সুখী হতে করুন এই বাস্তু প্রতিকারগুলি
বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা আছে সেগুলি মেনে চললে আপনার জীবনে সুখ-শান্তি, অর্থপ্রাপ্তি নিশ্চিত। আর এইগুলি যদি না মেনে চলেন তাহলে জীবনে নানান সমস্যা আসবে। যদি আপনি আপনার ভাগ্যকে বদল করতে চান তাহলে এই টিপসগুলি মানতেই পারেন। এতে খুব সহজেই আপনার ভাগ্য পরিবর্তন হবে, জানুন কী কী মানবেন আপনি।
প্রবেশদ্বার পরিষ্কার রাখুন
বাস্তুশাস্ত্রে বলা হয়, আপনার বাড়ির প্রধান দরজা অর্থাৎ যে দরজা দিয়ে আপনি আপনার ঘরের ভেতর প্রবেশ করেন, সেই দরজা নিত্যদিন পরিষ্কার করবেন। সামনে কোনও গাছ রাখবেন না। সূর্যের আলো যাতে দরজায় পড়ে অর্থাৎ প্রবেশদ্বার সর্বদাই আলোয় আলোকিত করে রাখবেন। এতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে, এতে জীবনে সাফল্য নিশ্চিত।

ছবি সৌজন্য- pexels
দরজার পাশে ত্রিশূল রাখুন
দরজার দুপাশে ওম লিখে রাখুন কিংবা কোনও ত্রিশূল দিয়ে রাখুন। এটি আপনার জন্ম কুণ্ডলীতে মঙ্গল গ্রহকে আরও শক্তিশালী করবে। এতে আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে।
জুতো রাখবেন না
দরজার কাছে কোনও জুতো রাখবেন না। এমনকি কোনও ডাস্টবিনও রাখবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। আপনার অর্থহানি হতে থাকবে।
লেবু, লঙ্কা ঝুলিয়ে রাখুন
দরজায় লেবু, লঙ্কা ঝুলিয়ে রাখুন। এতে আপনার বাড়ির উপর কারোর অশুভ দৃষ্টি পড়বে না। ঘরে সুখ, সামৃদ্ধি বাড়বে। অর্থপ্রাপ্তিও হবে। এমনকি মা লক্ষ্মীও ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতেই প্রবেশ করবেন।
এই যন্ত্র বাড়িতে রাখুন
সম্পদ বাড়াতে চান, তাহলে কুবের যন্ত্র কিংবা শ্রী যন্ত্র কিংবা লক্ষ্মী মাতার পাদুকা আপনার বাড়িতে রাখুন। তবে এটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখবেন। এতে আপনার সম্পদ বাড়তে থাকবে।
তুলসী গাছে জল ঢালুন
তুলসী গাছে জল ঢালুন। বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ রাখুন। এতে আপনার ঘরে সুখ ,সমৃদ্ধি বাড়তে থাকবে।
এদিকে মাথা রেখে ঘুমান
যদি আপনি ভালো ঘুমাতে চান, তাহলে দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমান। এতে আপনার শরীর ভালো থাকবে। ঘুমের ব্যঘাত হবে না।
পড়াশুনার জায়গায় এগুলি রাখুন
যদিও মনে করেন যে, আপনার বাড়িতে আপনার সন্তানের পড়াশোনায় আরও মন বসাবেন এবং পরীক্ষায় তাকে ভালো নম্বর পাওয়াবেন, তাহলে পিরামিড কিংবা সরস্বতী যন্ত্র কিংবা মা সরস্বতীর মূর্তি তারপর পড়ার জায়গায় রেখে দিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications