কেরিয়ারে উন্নতি, জীবনে সাফল্য আনতে আজ থেকেই মানুন রান্নাঘর সংক্রান্ত এই টিপসগুলি
মানুষ প্রচুর পরিশ্রম করেন অর্থ উপার্জনের জন্য। তবে এমন অনেকেই রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পরেও সেভাবে অর্থ উপার্জন করতে পারেন না বা অর্থ ধরে রাখতে পারেন না। মূলত এর জন্য প্রথম দায়ী কিন্তু বাস্তুত্রুটি বা বাস্তু দোষ। এতে কিন্তু জীবনে উন্নতিতে বাধার সৃষ্টি হয়।
শুধু তাই নয়, শারীরিক, মানসিকভাবেও সেই মানুষ ভেঙে পড়েন, আপনার বাড়িতে প্রতিটি জিনিস সঠিক স্থানে রাখা দরকার। না হলে বাড়িতে কিন্তু বাস্তুত্রুটির সৃষ্টি হবেই। আপনার বাড়ির বাথরুমে এমন অনেক জিনিস রয়েছে, যা সঠিক স্থানে রাখা উচিত। না হলে আপনার অর্থপ্রাপ্তি হবে না। কোনও কাজেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না।

- কোন দিকে বাথরুম করবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাথরুম কখনোই দক্ষিণ, দক্ষিণ পূর্ব বা দক্ষিণ- পশ্চিম দিকে তৈরি করা উচিত নয়। এতে আপনার পরিবারে নেতিবাচক শক্তি বিরাজ করবে। আর্থিক দিকে উন্নতি হবে না। বাথরুম সবসময় ঘরের উত্তর ও উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত।
- কোথায় বাথরুম করবেন না
রান্নাঘরের সামনে বা রান্নাঘরের পাশে বাথরুম করা উচিত নয়। বাথরুমে সর্বদাই নেতিবাচক শক্তি বিরাজ করে। রান্নাঘর যেহেতু মা লক্ষ্মী, অন্নপূর্ণা দেবীর স্থান, এখানে থাকেন দেবীরা। তাই কখনোই রান্নাঘরের পাশে বাথরুম করবেন না।
- কোন রঙ করা শুভ
বাথরুমের রঙ হলুদ, কমলা করবেন না। বাস্তুশাস্ত্রে, বাথরুমের নীল রঙ করা উচিত। টাইলস লাগানো বাথরুমে অত্যন্ত শুভ। বালতি ও মগের রঙ নীল রাখবেন। এতে দেখবেন আপনার আর্থিক দিকে লাভ হবে। অর্থহানি কখনোই হবে না।
- বালতি খালি রাখবেন না
বাথরুমের বালতি কখনোই খালি রাখবেন না। সর্বদা বালতিতে ভর্তি রাখুন। না হলে ঘরে আপনার আর্থিক উন্নতি হবে না। অবনতি লেগে থাকবে। কোনও কাজেই আপনি জীবনে এগোতে পারবেন না। তাই আগেই সাবধান হোন আপনি।
- কল থেকে জল যেন না পরে
বাথরুমে কোনও কল থেকে যেন জল না পড়তে থাকে, সেদিকে লক্ষ্য রাখুন। জল বা কল সবসময় টাইট করে আটকাবেন। তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধ ভাগ্যের দরজা খুলবে আপনার।
- এখানে আয়না লাগাবেন না
বাথরুমের দরজার সামনে আয়না লাগাবেন না। এতে ঘরে নেতিবাচক শক্তি বিরাজ করে। বাথরুমের আয়না সর্বদাই পূর্ব বা উত্তর দিক করে রাখবেন। বৃত্তাকার বা ডিম্বাকৃতি আয়না কখনোই রাখবেন না।
- দরজা বন্ধ রাখুন
সব সময় বাথরুমের দরজা বন্ধ রাখুন। যদি আপনার ঘরের সঙ্গেই বাথরুম থাকে তাহলে সেই দরজা কখনোই খুলে রাখবেন না। এতে আর্থিক সংকট দেখা দেবে জীবনে। কর্মজীবনেও উন্নতি হবে না। সর্বদাই বাধার সৃষ্টি হবে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications