অফিসের ডেস্কে এই পরিবর্তনগুলি করলেই কেরিয়ারে হবে দ্বিগুণ উন্নতি, হবে আর্থিক লাভও
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাস্তুশাস্ত্র মেনে যদি সব কাজ করা যায়, তাহলে জীবনে এগিয়ে যাওয়া যায়। এমনকি বাড়িতে বাস্তুত্রুটিও থাকে না। আর্থিকদিকে যথেষ্ট লাভ করতে পারেন ব্যক্তি।
ঠিক তেমনই অফিসের জন্যও কিছু বাস্তু টিপস রয়েছে সেগুলি যদি আপনি মেনে চলেন, তাহলে দেখবেন আপনার চাকরিতে খুব দ্রুতই পদোন্নতি হবে। এমনকি আর্থিক দিতেও খুব লাভ হবে। জানুন কী কী নিয়ম মানবেন আপনি।

- সঠিকদিকে মুখ করে বসুন
বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, যখন আপনি অফিসে কাজে বসবেন, তখন সঠিক দিকে বসার চেষ্টা করুন। যেমন- উত্তর দিক করে বসুন। যা কিন্তু আপনার জন্যই খুব ভালো হবে। এটি কুবেরের দিক। যা সম্পদ, সমৃদ্ধির দিক। উত্তর দিকে মুখ করে বসা সম্ভব না হলে পশ্চিম দিকেও মুখ করে বসতে পারেন। যা সাফল্যের দিক। এদিকে মুখ করে বসলে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন।
- ডেস্কে এই গাছগুলি রাখুন
কর্মক্ষেত্রে যদি আপনি আরও উন্নতি করতে চান কিংবা মানসিকভাবে ভালো থাকতে চান, তাহলে অবশ্যই আপনার অফিসের ডেস্কে আপনি ম্যানিপ্লান্ট, বাঁশ গাছ বা অন্যান্য সবুজ গাছপালা রাখতে পারেন। এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ। এতে আপনার কাজের উপর শুধু ইতিবাচক প্রভাব পড়বে, তা নয় মানসিক শান্তিও বজায় থাকবে।
- এমন ছবি রাখুন
আপনি আপনার ডেস্কে প্রাকৃতিক কোনও দৃশ্যের ছবি রাখতে পারেন। তবে সেটি যেন সবুজে ঘেরা ছবি হয় কিংবা জল পড়ছে এমন ছবি রাখতে পারেন। এতে আপনার মনে শান্তি থাকবে, কেরিয়ারে উন্নতি হবে।
- পিরামিড রাখুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রের জায়গায় যদি পারেন পিরামিড রাখতে পারেন। এটি আপনার কেরিয়ারের উন্নতিই হবে। সেই সঙ্গে সুখ, সমৃদ্ধি আপনার জীবনে বাড়তে থাকবে।
- ডাস্টবিন
যে ডেস্কে আপনি বসবেন, ভুলেও তার নিচে কোনও ডাস্টবিন রাখবেন না। এটি খুব অশুভ। এতে আপনার সাফল্যে বাধার সৃষ্টি হতে পারে।
- এই জিনিসগুলি রাখবেন না
অফিসে আপনার ডেস্ক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছেঁড়া কাগজ কিংবা অপ্রয়োজনীয় কাগজ, ভাঙা কোনও জিনিসপত্র একদমই রাখবেন না। এটি আপনার জন্য খুব অশুভ হবে।
- গাছ
যদি আপনি অফিসে কোনও গাছ রাখেন, সেটি অবশ্যই সতেজ রাখার চেষ্টা করবেন। নিত্যদিন তাতে জল দেবেন। দেখবেন গাছ যেন শুকিয়ে না যায়, তা যদি শুকিয়ে যায়, তা দ্রুতই পরিবর্তন করুন, না হলে আপনার অর্থহানি নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications