গৃহস্থালির ঝামেলা ও বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে মানুন এই টিপসগুলি
মন অনেক পরিবার রয়েছে যেখানে প্রায় সময় ঝামেলা লেগে থাকে। আবার অনেকের কারণে অকারণেও বাড়িতে অশান্তি হয়। বলা হয়, যে বাড়িতে প্রায় সবাই ঝগড়া, অশান্তি হয় সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন না।
যদি আপনি গৃহস্থালির ঝামেলা থেকে বের হতে চান ও জীবনের সমস্ত সমস্যা বের হতে যান, বাড়ি থেকে বাস্তুত্রুটি দূর করতে চান, তাহলে অবশ্যই এই টিপসগুলি মানতে পারেন। জানুন কী কী মানবেন।

- নুন দিয়ে ঘর মুছুন
যদি আপনি বাড়ি থেকে বাস্তুত্রুটি দূর করতে চান ও পরিবার থেকে ঝগড়া অশান্তির সমস্যা দূর করতে চান, তাহলে অবশ্যই প্রত্যেকদিন যখন ঘর মুছবেন, জলে সামান্য নুন দিয়ে আপনি পুরো বাড়ি মুছবেন। এতে দেখবেন আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। ঘরোয়া যেকোনও সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি।
- সূর্যের আলো
বাড়ি থেকে সমস্ত সমস্যা দূর করতে, পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া, অশান্তি না হয় তার জন্য বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সকাল হলেই জানলা দরজা সব খুলে দিন। ঘরে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে। ঘরে নেতিবাচক শক্তি থাকলে কোনও দিনই কিন্তু আপনার সংসারে সুখ থাকবে না। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই আপনি কিন্তু জীবনে সুখী হবেন।
- প্রবেশদ্বারের সামনে এই কাজটি করুন
যদি আপনি জলের মধ্যে হলুদ মিশিয়ে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে ছড়িয়ে দেন এবং স্বস্তিক চিহ্ন আঁকুন। প্রত্যেকদিন যদি এটি করতে পারেন তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে দূর হবে নেতিবাচক শক্তি। জীবনে আসবে সফলতাও। আর স্নান সেরে নিত্যদিন ঘরে গঙ্গাজল ছেটান। এতে ঘরে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে।
ভাঙা জিনিস ফেলে দিন
আর্থিক দিকে উন্নতি করতে ও বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে অবশ্যই ভাঙা আসবাবপত্র, জিনিস দূরে ফেলে দিন। প্রবেশদ্বারের সামনে কোনও নোংরা জিনিস রাখবেন না। মঙ্গলবার ও শনিবার দিন বাড়িতে ধূনো দিন।
এতে আপনার বাড়ির উপর যদি কারোর অশুভ দৃষ্টি থাকে তাও চলে যাবে। আর্থিক দিকে লাভ হবে আপনার। বাড়ি থেকে বিদায় নেবে নেতিবাচক শক্তি। জীবনে আসবে সফলতাও। পরিবারে সুখ, শান্তিও বজায় থাকবে আপনার। তাই আগেই সাবধান হোন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications