ঝাড়ু সংক্রান্ত এই টিপসগুলি মানলেই সন্তুষ্ট হন দেবী লক্ষ্মী, কাটে আর্থিক সঙ্কটও

ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্রে ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে ঘরে ঝাঁট দেওয়া ভালো। তবে সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর কখনোই ঘরে ঝাঁট দেবেন না।

এতে আপনার অর্থহানি হতে পারে। এমনকি পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করবে। কারোর সঙ্গে কারোর মিল থাকবে না। এমনকি যদি আপনি ব্যবসায়ী হন, সেখানেও সমস্যা পড়তে হতে পারে আপনাকে। তাই সুখী হতে আপনিও মানুন ঝাড়ু সংক্রান্ত এই টিপসগুলি।

Broom

  • ঝাঁটায় পা রাখবেন না

জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি যদি ঝাঁটায় পা রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী খুব রেগে যান। এতে দেবী লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হতে পারে আপনাকে। আপনার ঘরে অর্থের অভাব হবে। অর্থের অভাবে আপনার জীবন ভরতে থাকবে। এমন কি পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি বাঁধতে থাকবে।

  • সন্ধ্যায় সময় ঘর পরিষ্কার করবেন না

সন্ধ্যার সময় ঘর কখনোই পরিষ্কার করবেন না। কারণ মা লক্ষ্মী এই সময় ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করেন। তাই যদি আপনি ঘরে এই সময় ঝাঁট দেন, তাহলে মা লক্ষী কিন্তু ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ঘর থেকে চলে যাবে এবং নেতিবাচক শক্তিতে আপনার ঘর ভরে উঠবে। পরিবারে ঝগড়া অশান্তির সৃষ্টি হবে। কারোর সঙ্গে কারোর মিল থাকবে না। অর্থহানি হতে পারে।

  • এই সময়ে নোংরা বাইরে ফেলবেন না

এছাড়াও জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, সূর্য অস্ত যাওয়ার পর যখনই ঘর ঝাঁট দেওয়া হয়। তখন মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবও প্রচন্ড রেগে যান। যদি আপনি কোনও কারনে সন্ধ্যেবেলা ঘর ঝাঁট দেন, অবশ্যই সেই নোংরা ঘরের বাইরে ফেলবেন না। সেই নোংরা কোনও ডাস্টবিনে রেখে দিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই আবর্জনা বাইরে ফেলবেন। রাতেও কিন্তু আবর্জনা বাইরে ফেলবেন না।

  • কোথায় ঝাঁটা রাখবেন না

বাড়িতে ঝাড়ু যখন রাখবেন সবসময় শুইয়ে রাখার চেষ্টা করবেন। দাঁড় করিয়ে ঝাড়ু রাখা খুব অশুভ। ভুলেও বিছানার তলায়, ঠাকুর ঘরে, বাথরুমের পাশে ঝাঁটা রাখবেন না। তবেই আপনার পরিবারে সুখ বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+