আপনি কি মানসিক চাপে জর্জরিত, আর্থিকদিকে উন্নতি করতে চাইছেন তাহলে মানুন এই বাস্তু প্রতিকারগুলি
এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সময় খুব ব্যস্ত থাকেন। আর ব্যস্ত থাকার কারণে তাদের মানসিক চাপও ক্রমশ বাড়তে থাকে। তা অফিসের কাজের জন্য হতে পারে, কিংবা পারিবারিক চাপে কিংবা দাম্পত্য জীবনের কারণে অনেকে খুব চাপে থাকেন।
তবে এই মানসিক শান্তির জন্য আপনি এই বাস্তুপ্রতিকারগুলি মানতে পারেন। এতে আপনার আর্থিকদিকে লাভ হবে। এতে কিন্তু খুব সহজেই আপনার মানসিক চাপ কমে যাবে। দেখুন কী কী মানবেন।

- এঁটো বাসন রাখবেন না
রাতে শোওয়ার ঘরে কখনও এঁটো বাসন রাখবেন না। ঘুমাবার আগে তা পরিষ্কার করবেন। রান্নাঘরেও ভুলেও এঁটো বাসন রাখবেন না। এতে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে, মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক দিকেও সমস্যা আসবে।
- ঘিয়ের প্রদীপ জ্বালান
এমন অনেকেই রয়েছেন, যারা অফিসের কাজের চাপে, মানসিক চাপে সবসময় ভুগতে থাকেন। তা থেকে বেরোতে তারা ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর তা থেকে যে ধোঁয়া বের হবে, সেটি আপনার মাথায় বুলিয়ে নিন। তাহলে দেখবেন মানসিক চাপ একটু হলেও কমবে, আপনি একটু শান্তিতে থাকতে পারবেন।
- ঝাঁটা রাখবেন না
আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে কখনো এই ঝাঁটা বা অন্য কোনও পরিষ্কার করার কোনও জিনিস রাখবেন না। এটি আপনার দুশ্চিন্তা বাড়াবে। যার ফলে আপনার ঘুম নষ্ট হবে।
- লাল চন্দন রেখে ঘুমান
আপনি যদি প্রায় সময়ই দেখেন আপনার কোনও কারণ ছাড়াই মানসিক চাপ লাগছে। তাহলে বালিশের নিচে লাল চন্দন রেখে ঘুমান। এতে মানসিক চাপ কমে। এমন কি অর্থ সংকট থেকেও বের হতে পারবেন।
- ঘি ও কর্পূর জ্বালিয়ে রাখুন
সকালে, সন্ধ্যেবেলা আপনি ঠাকুর ঘরে ঘি ও কর্পূর জ্বালিয়ে রাখুন। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যাবে, অর্থপ্রাপ্তি হবে।
- নেশার কোনও জিনিস খাবেন না
বাড়িতে ভুল করেও নেশার কোনও জাতীয় কোনও জিনিস খাবেন না, মদ খাবেন না। শোওয়ার ঘরে বা ঠাকুর ঘরে কখনোই খাবেন না। এতে কিন্তু দেখবেন আপনার অর্থহানি হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে।
- এই সময়ে ঘুমাবেন না
সন্ধ্যেবেলা খাওয়া-দাওয়া করা, ঘুমানো বা স্নান করা এড়িয়ে চলুন। হাত মুখ ধুতে পারেন। তবে না হলে এতে আপনার পরিবারের উত্তেজনা সৃষ্টি হবে অর্থাৎ ঝগড়া অশান্তি ক্রমশ বাড়তে থাকবে।
- মাকড়সার জাল
যদি দেখেন আপনার বাড়ির দেওয়ালে বা ছাদে কোথাও মাকড়সার জাল বিছিয়েছে, তাহলে তা তাড়াতাড়ি পরিষ্কার করুন। কারন এই জাল থেকে মানসিক চাপ বাড়ে। রোগও বাড়বে। এমনকি আপনি ঋণী হয়ে উঠতে পারেন।
- কালো পাথর
যদি আপনি নতুন বাড়ি তৈরি করেন, তাহলে রান্নাঘরে কালো পাথর ব্যবহার করবেন না। এতে আপনার বাড়িতে নানান সমস্যা আসবে, পরিবারের সকলের সঙ্গে নানা অশান্তির সৃষ্টি হবে।
- গন্ধযুক্ত ধূপকাঠি জ্বালান
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ দূর করতে প্রত্যেকদিন হালকা সুন্দর গন্ধযুক্ত ধূপকাঠি বা রুম ফ্রেশনার বাড়িতে ব্যবহার করুন। এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যাবে।
- এই রঙ বাড়িতে করুন
যখন আপনি আপনার নিজের ঘর রঙ করাবেন, সেই সময় হালকা রঙ ব্যবহার করুন। খুব গাঢ় রঙ ব্যবহার করুন। এতে কিন্তু অস্থিরতা বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে। এতে মানসিকভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications