ভাগ্য বদলাতে আজই বাড়িতে আনুন রুপোর ময়ূর, বাড়বে ধন-সম্পত্তি, কাটবে বিয়ের বাধাও
বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে সেগুলি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে যদি এই জিনিসটি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আর্থিক দিকে খুব লাভ হবে।
শুধু তাই নয়, ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনি পাবেন। জানুন বাড়িতে কোন রুপোর জিনিস রাখা অত্যন্ত শুভ। এটি রাখলে আপনার পরিবারের সকলের সঙ্গে সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে।

- রুপোর ময়ূর
যদি আপনি বাড়িতে একটি রুপোর ময়ূর রাখেন তাহলে মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনি। শুধু তাই নয় আর্থিক দিকেও লাভ হবে। তাছাড়া এটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ময়ূর দেখে আপনি যদি কোনও শুভ কাজে যান সেই কাজেও কিন্তু আপনার সাফল্য নিশ্চিত।
- নাচ
যদি এই ময়ূর নাচের ভঙ্গিতে থাকে তাহলে আপনার ধন-সম্পদ ক্রমশ বাড়তে থাকবে । জীবনে আপনি কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। শত্রুরাও আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। এমনকি আপনার বাড়ির উপর যদি কোনও অশুভ দৃষ্টি থাকে, তাও কিন্তু দ্রুত কেটে যাবে।
- বাস্তু দোষ দূর হবে
রুপোর ময়ূর যে বাড়িতে থাকে সে বাড়িতে কোনও বাস্তু দোষ থাকে, তাও দূর হয়। এমনকি তাদের জীবনে সফলতা সব সময় লেগে থাকে। ব্যবসাতেও তাঁরা খুব লাভ করতে পারেন।
- বিয়ের বাধার কাটবে
এমন অনেকেই রয়েছেন, যাদের বিয়ে খুব সহজে হয় না। তাছাড়া বিয়েতেও খুব সমস্যা থাকে । আবার অনেক ব্যক্তি রয়েছেন যারা মাঙ্গলিক, তাঁদের বিয়ের ক্ষেত্রে অনেক বাধা আসে, তারা কিন্তু শীঘ্রই রুপোর ময়ূর কিনে বাড়িতে রাখুন। তবে যে ঘরে আপনি শোবেন, সেই ঘরে রাখবেন। এতে আপনার বিবাহ জনিত যে বাধা তা কিন্তু কেটে যাবে।
- স্বামী ও স্ত্রীর সম্পর্ক মধুর হবে
অনেকেরই দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। যদি আপনারও তাই সমস্যা থাকে, তাহলে যে ঘরে আপনারা স্বামী স্ত্রী ঘুমান, সেই ঘরে রুপোর ময়ূর রাখতে পারেন। এতে আপনাদের সম্পর্ক আরও ভালো হবে।
- ব্যবসার সমস্যা মিটবে
যদি আপনার প্রায় সময় ব্যবসাতে ক্ষতি হয় কিংবা আপনি যদি অফিসে নানান সমস্যায় থাকেন তাহলে রুপোর ময়ূর কিনে বা আপনার অফিস বা বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে এটি রেখে দিন। এতে আপনার সমস্যা কমবে। তাছাড়া রুপোর ময়ূর বাড়িতে রাখা খুব শুভ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications