Vastu tips: আর্থিক ভাবে উন্নতি করলে চাইলে ভুল করেও বাড়ির দরজার সামনে এগুলি রাখবেন না
বাড়ির দরজার সামনে কোন কোন জিনিস রাখবেন না, এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও টাকা ধরে রাখতে পারেন না, প্রচুর ইনকাম করছেন অথচ টাকা রাখতে পারছেন না, এর জন্য প্রধান দায়ী কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র।
আমরা প্রায় সময়ে এমন ছোট ছোট ভুল করে থাকি যার জন্য আমাদের বাস্তুশাস্ত্রের সৃষ্টি হয়। যেটিতে মা লক্ষ্মী (laxmi) খুব রেগে যান। তিনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। যদি এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, যদি আপনি সুখী হতে চান ও বাস্তুদোষ কাটাতে চান তাহলে বাড়ির বাড়ির মূল দরজাকে সর্বদাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সেই সঙ্গে দরজার সামনে কখনোও আবর্জনা রাখবেন না। আর কী কী করবেন না, দেখুন
বাড়ির মূল দরজার সামনে কখনই ময়লা ফেলবেন না, ডাস্টবিন, আবর্জনা রাখবেন না। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে এবং ইতিবাচক শক্তি ঘর থেকে বিদায় নেবে। বাড়িতে দেখা দেবে আর্থিক সংকট।
শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে নানান অশান্তি বাঁধবে আপনার। মা লক্ষ্মীও কিন্তু আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আর প্রবেশ করবে না।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাড়ির মূল দরজার সামনে কোন ইলেকট্রিকের তার বা কোন খুঁটি কখনই রাখবেন না। এটি স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলে। এটি আপনি দরজার কোণে রাখতে পারেন। বাড়ির দরজা সোজাসুজি রাখবেন না। এর নেতিবাচক প্রভাব আপনার ওপর পড়বে।
আপনার শরীর এতটাই খারাপ হয়ে উঠবে যে কঠিন কোন রোগে আক্রান্ত হতে পারেন আপনি। যদি আপনার বাড়ির সামনে থাকে তা থাকে, তাহলে তা দ্রুতই সরিয়ে ফেলার চেষ্টা করুন।
বলা হয়, বাড়ির মূল দরজার সামনে জুতো কখনোই রাখা উচিত না, কারণ দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে মূল দরজা দিয়েই আপনার ঘরে প্রবেশ করে, তাই যদি আপনার মূল দরজায় জুতো রাখা হয় তাহলে দেবী লক্ষ্মী রেগয়ে যাবেন এবং আপনারা আর্থিক দিকের ক্ষতি হবে এবং তিনি আপনার ঘরেও প্রবেশ করবেন না, তাই মূল দরজার সোজাসুজি কখনোই জুতো রাখবেন না।

মানিপ্লান্ট গাছের নাম সকলেই প্রায় জানেন, এই গাছ আর্থিক দিকে উন্নতি করার গাছ। তাই এই গাছ অনেকেই কিন্তু বাড়িতে লাগান, তবে বলা হয় বাড়িতে এই গাছ লাগানো খুব একটা শুভ নয়, বাড়ির বাইরে লাগালে তবেই আপনার এটি শুভ। দরজার সোজাসুজি কখনোই মানিপ্লান্ট গাছ লাগাবেন ।না এতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই বাড়ির মূল দরজার সামনে ঝাঁটা রাখা একদমই উচিত না। কারণ যখন আপনি কাজে বেরোবেন সেই জন্য ঝাঁটা দেখে না বেরোনেই শুভ এবং বাড়ির বাইরে থেকেও যেন কেউ ঝাঁটা আপনার দেখতে না পায়, তেমন ভাবেই ঝাঁটা রাখবেন বাড়িতে। না হলে দেবী খুব রেগে যান। এতে আপনার শুভ কাজেও বাধা পড়তে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications