বাস্তুদোষ দূর করতে, অর্থের ভান্ডার পূর্ণ রাখতে মানুন গণপতি সংক্রান্ত এই টিপসগুলি

হিন্দুধর্মে মনে করা হয়, জীবনে যেকোনও বাধা দূর করতে গণপতির পুজো করা খুব দরকার। সেই সঙ্গে বাড়ির বাস্তু দোষ দূর করতেও গণপতির পুজো করেন অনেকে। গণপতির কৃপায় জীবনে সুখে শান্তিতে থাকেন অনেকে।

এমনকি আর্থিক দিকেও তাদের কখনও অসুবিধা হয় না। যদি আপনি বাস্তুদোষ দূর করতে চান ও আপনার অর্থের ভান্ডার সর্বদাই পূর্ণ করতে চান, তাহলে গণপতি সংক্রান্ত এই সহজ টিপসগুলি মানুন। এতে আপনার জীবনে কোনও সমস্যাই আসবে না।

Ganeshmurti

  • বাস্তুদোষ দূর হবে

ভগবান গণেশ হলেন বাধা দূর করার দেবতা। গণপতির কৃপায় বাড়ির বাস্তুদোষ খুব সহজেই দূর হয়ে যায়। তাই বাড়ির যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে, তাহলে অবশ্যই আপনি একটি গণেশের মূর্তি বাড়িতে রাখুন। বাড়ির যেকোনও স্থানে গণেশের মূর্তি রাখতে পারেন। এতে আপনার বাড়ি থেকে দ্রুতই বাস্তুদোষ দূর হবে।

  • পড়াশুনায় মন বসবে

যদি আপনি আপনার সন্তানের পড়ার টেবিলে একটি গণেশের হালকা হলুদ কিংবা হালকা সবুজ রঙের মূর্তি রাখেন, তাহলে তার পড়াশোনায় মন বসবে। তবে বাড়ির চারিদিকে গণেশের মূর্তি একদমই রাখবেন না। এটি কিন্তু খুব অশুভ। যেকোনও এক দিক বা দু’দিকে রাখুন। তার বেশি রাখবেন না।

  • এখানে রাখবেন না

যেই ঘরে আপনি শোবেন, সেই ঘরে কোনও ঈশ্বরের মূর্তি রাখবেন না। ভুলেও ভগবান গণেশের মূর্তি এখানে রাখবেন না। এতে আপনার দাম্পত্য জীবনে নানান সমস্যা আসতে পারে। এমনকি আপনার সংসার শেষ হয়ে যেতে পারে।

  • কোথায় মূর্তি রাখা শুভ

বাড়ির মূল দরজার সামনে গণেশের মূর্তি রাখা অত্যন্ত শুভ। তবে ঘরের ভেতরও গণেশের মূর্তি রাখতে পারেন। ভগবানের মূর্তি ঘরে রাখলে আপনার আর্থিকদিকে লাভ হবার পাশাপাশি বাস্তুত্রুটিও দূর হবে। জীবনে লেগে থাকবে সফলতাও।

  • আর্থিকদিকে উন্নতি হবে

আর্থিকদিকে উন্নতি করতে বাড়িতে অবশ্যই গণেশের মূর্তি রাখুন, সেই মূর্তিতে অবশ্যই নিত্যদিন দূর্বা নিবেদন করুন, গণেশ দেবতার মন্ত্র জপ করুন। এতে বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে, জীবনে আপনার সফলতাও আসবে। ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকবে আপনার।

  • পকেট ভরে রাখতে কী করবেন

বাড়িতে কখনোই একটি বা দুটির বেশি গণেশের মূর্তি রাখবেন না, যেখানে গণেশের মূর্তি রাখবেন তার পাশে 'ওম’ লিখে রাখবেন। এতে দেখবেন আপনার অর্থের ভান্ডার কখনোই ফাঁকা হবে না।

  • এই মূর্তি বাড়িতে রাখুন

আর্থিক সঙ্কট এবং আর্থিক যেকোনও বাধা কাটাতে বাড়িতে ভগবান গণেশের মূর্তি রাখুন। মূর্তিটির শূড় যেন বাম দিকে থাকে, তেমন মূর্তি রাখবেন। এই মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+