মা লক্ষ্মীর কৃপা পেতে ও আর্থিকদিকে উন্নতি করতে দীপাবলির আগে বাড়ির এই দিকে রাখুন শঙ্খ
দুর্গাপুজোর পর হিন্দুদের আরেকটি বড় উৎসব হল দীপাবলি। আর এই উৎসবে জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। দীপাবলির আগে এই দিকে আপনি শঙ্খ রাখতে পারেন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। এমনকি আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। মা লক্ষ্মী খুব পছন্দ করেন শঙ্খ।
বলা হয়, সাগর মন্থন থেকে যে রত্ন বের হয়েছিল তার মধ্যে কিন্তু শঙ্খ অন্যতম। তাই প্রত্যেকটি বাড়িতেই কিন্তু শঙ্খ আঁকা খুব দরকার যে বাড়িতে নিত্যদিন শঙ্খে ফুঁ দেওয়া হয়, সেই বাড়িতে দেবতার পুজো করা হয়। তাদের ভাগ্যই উন্নতি হয়। শুধু তাই নয়, মা লক্ষ্মী সেই বাড়িতে বিরাজ করে, আর্থিক দিকেও তাদের লাভ হয়। জানুন শঙ্খ রাখার নিয়ম সম্পর্কে।

- কোথায় রাখবেন শঙ্খ
শঙ্খ ঘরের পূর্ব দিকে রাখতে হয়। ঠাকুর ঘরে শঙ্খ রাখা অত্যন্ত ভালো। পূর্বকোণে ছাড়া আপনি শঙ্খ উত্তর পশ্চিম দিকে রাখা খুব শুভ। এদিকে রাখলে দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় থাকবেন। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হয়।
- পরিষ্কার রাখুন শঙ্খ
যে জায়গায় আপনি শঙ্খ রাখবেন সেই জায়গায় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মাটিতে ভুল করেও শঙ্খ রাখবেন না । লাল, হলুদ কাপড় দিয়ে মুড়ে আপনি শঙ্খ রাখতে পারেন। আবার একটা লাল কাপড়ের ওপরেও আপনি শঙ্খ রাখতে পারেন। এটি রাখা খুব শুভ।
- শঙ্খে যাতে ধুলোবালি না ঢোকে সেদিকে লক্ষ্য রাখবেন
শঙ্খে যাতে ধুলোবালি যাতে ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে। শঙ্খে ফুঁ দিলে আপনার শরীর ভালো থাকবে। একটি পাত্রে জল ও গঙ্গা জল দিয়ে শঙ্খ রাখতে পারেন আপনি।
- শঙ্খের মুখ খোলা রাখবেন
শঙ্খের মুখ সবসময় খুলে রাখবেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। এতে আর্থিক দিকে লাভ হবে। জীবনে এগিয়ে যেতে পারবেন আপনার। এমনকি ভগবান বিষ্ণু মা লক্ষ্মী খুব খুশি হন। এতে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি।
- শঙ্খে গঙ্গাজল রাখুন
যদি আপনি ধন সম্পতি বাড়াতে চান দিকে লাভ করতে চান তাহলে গঙ্গাজল শঙ্খের মধ্যে ভরে রাখুন। সেই জল আপনি ঘরের চারিধারে যদি ছড়িয়ে দেন, তাহলে আপনার অর্থ লাভ হবে। দারিদ্রতাও আপনার ঘর থেকে দূর হবে।
- কারণ ছাড়া শঙ্খ বাজাবেন না
কোনও কারণ ছাড়াই কখনো শঙ্খ বাজাবেন না। শঙ্খ বাজাতে যদি আপনার ভালো লাগে তাহলে পুজোর আগে বা পরে বাজান। পুজো ছাড়া ঘরে শঙ্খ বাজাবেন না। এতে দেবী লক্ষ্মী রেগে যান। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে ইতিবাচক সত্যি। তাই আগেই সাবধান আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications