এই মাছ বাড়িতে রাখলেই দূর হবে নেতিবাচক শক্তি, বাড়বে সুখ, সমৃদ্ধিও
বাস্তুশাস্ত্রে বলা হয়, বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখা অত্যন্ত শুভ। বেশিরভাগ মানুষই কিন্তু বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখেন। আপনি কি জানেন এই অ্যাকোরিয়াম রাখলে আপনার আর্থিক দিকে লাভ হবে। আবার জীবনে নানান সমস্যারও সৃষ্টি হতে পারে।
তাই বাড়িতে এটি সঠিক দিকে সঠিক নিয়ম মেনে রাখতে পারেন। তবে অ্যাকোরিয়াম রাখলে এই মাছ বাড়িতে রাখবেন। তাছাড়া এই মাছের মূর্তি বাড়িতে রাখলে আর্থিকদিকে উন্নতি হবে, জীবনে আসবে সাফল্যও।

- কোন মাছ বাড়িতে রাখা শুভ
যারা বাড়িতে অ্যাকোরিয়াম রাখেন, তারা সকলেই রঙিন মাছ রাখতে বেশি পছন্দ করেন । তবে কোনও মাছ রাখলে আপনার আর্থিক দিকে লাভ হবে, বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূরে চলে যাবে, জানুন।
- অ্যাকোরিয়ামে এই মাছ রাখুন
আসলে এই একটি মাছ রাখলে আপনার জীবনের উপর ইতিবাচক প্রভাব পড়বে। ঠিকই তবে জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে না। একই ধরনের মাছ বাড়িতে রাখবেন না। একটি মাছের অ্যাকোরিয়াম আপনি নটি মাছ অবশ্যই রাখবেন। একটি কালো রঙের মাছ রাখবেন। আর বাকি আটটি মাছ সোনালী রঙের রাখুন। কারণ সোনালী রঙের মাছকে শুভ প্রতীক বলে মনে করা হয়।
- কোন মাছ বাড়িতে রাখলে সুখ, সমৃদ্ধি বাড়ে
বাস্তুশাস্ত্র অনুসারে 'অ্যারোওয়ানা’ মাছকে খুব শুভ বলে মনে করা হয়। এটি আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি সম্পদ বাড়াতে সাহায্য করে। আর এটি বাড়িতে রাখলে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, দূর হবে নেতিবাচক শক্তি। তাই বাড়িতে আপনি এই মাছ রাখার চেষ্টা করুন।
- কোন দিকে রাখবেন
যদি আপনার বাড়িতে অ্যাকোরিয়াম না রাখেন তাহলে কিন্তু আপনি অ্যারোয়ানা মাছের মূর্তি বাড়িতে রাখতে পারেন। এটি খুব শুভ। বাড়ির উত্তর-পূর্ব দিকে এই মাছের মূর্তি রাখবেন। এতে আপনার ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে। এবং বাড়িতে নেতিবাচক শক্তি থাকে, তাও কিন্তু খুব সহজে দূর হবে। বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications