আর্থিক সঙ্কট কাটানো থেকে দাম্পত্য জীবনে কলহ কমাতে পান পাতার জুড়ি মেলা ভার

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে পানপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে পুজোয় কিন্তু এই পান পাতা লাগে। তাছাড়া বিয়ের কাজেও কিন্তু পান পাতা লাগে। আবার আপনি কি জানেন ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতেও পানের জুড়ি মেলা ভার।

পান খাওয়াও স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। এতে অনেক গুণ রয়েছে। তাছাড়াও আপনি যদি জীবনে সফলতা আনতে চান, তাহলে পান পাতা সংক্রান্ত এই টিপসগুলো মানতে পারেন। দেখুন কী কী করবেন।

paan leaf

  • বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে কী করবেন

একটি পানের উপর একটি তেজপাতা রেখে পুড়িয়ে দিন আপনার ঘরে। তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। প্রবেশ করবে ইতিবাচক শক্তি। এই ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি কিন্তু আপনার পরিবারের সুখ, শান্তি আনতে পারেন।

  • মনের ইচ্ছা পূরণ করতে মানুন এটি

যদি আপনার মনের কোনও গুপ্ত ইচ্ছা থাকে, আর সেটা কোনভাবেই পূরণ না পারেন, তাহলে ভগবান শিবের কাছে সুপারি, সঙ্গে মৌরি, আর গুঁড়ো সুপারি, একটা পান নিবেদন করুন। বলা হয় তাহলে সেই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হয়।

  • কাজের বাধা দূর হবে

যদি আপনার কোনও কাজে বাধা আসে বা আপনি অনেক চেষ্টা করার পরেও কোনও কাজে সফলতা অর্জন করতেন না পারেন, তাহলে আপনি পানের এই প্রতিকারটি করতেই পারেন। যেমন- জরুরি কাজে বাইরে বেরোবার আগে পান পকেটে রাখুন। তাছাড়া আপনার পার্সে রাখতে পারেন। এতে আপনার সমস্ত কাজের বাধা মিটে যাবে। আপনি অনেক কাজেই এগিয়ে যেতে পারবেন।

  • দাম্পত্য জীবনে কলহ কমাতে কী করবেন

আপনি একটি পান নিয়ে সাতটি গোলাপের পাপড়ি তাতে রাখুন। তারপর দেবী লক্ষ্মীর মন্দিরে দিয়ে দিন। চারটি শুক্রবার করে এগুলি করুন। এতে দেখবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। সেই সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যেও সম্পর্ক অনেক ভালো থাকবে। এমনকি ঝগড়া, অশান্তি থাকে তাও কেটে যাবে। এমন কি আর্থিক অবনতি থাকলে সেখান থেকেও বের হতে পারবেন আপনি। এমন কী আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। সুখে শান্তিতে থাকতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+