অর্থসঙ্কট কাটাতে ও জীবনে সাফল্য পেতে নারকেল দিয়ে করুন এই প্রতিকারগুলি

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে নারকেলকে অত্যন্ত শুভ একটি ফল বলে মনে করা হয়। যেকোনও শুভ কাজেই নারকেল লাগে। তা পুজো হোক কিংবা বিয়ে। সম্পদের দেবী মা লক্ষ্মীর সঙ্গে নারকেলের বিশেষ সম্পর্ক রয়েছে। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে এই নারকেল দিয়ে এই প্রতিকারগুলি করতে পারেন।

আবার এমন অনেকে রয়েছেন কঠোর পরিশ্রম করবার পরেও আর্থিক দিকে উন্নতি করতে পারেন না। তারা যদি নারকেলের এই প্রতিকারগুলি করেন, তাহলে তাদের জীবনে সাফল্য আসবে। এমনকি তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। দেখুন কী কী করবেন।

coconut

  • আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন

একটি নারকেল, পদ্মফুল, দই, সাদা কাপড় ও সাদা মিষ্টি আপনি যদি দেবী লক্ষ্মীকে অর্পণ করেন, তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এটি করলে আপনার ব্যবসাতেও সাফল্য আসবে।

  • জীবনে সাফল্য পেতে কী করবেন

যদি জীবনে সাফল্য আনতে চান, তাহলে দেবী লক্ষ্মীকে একটি লাল কাপড়ে নারকেলে বেঁধে দিন। এতে আপনার জীবনের উপর থাকা সমস্ত সমস্যা দূর হবে ও অর্থ সংকট থেকেও বের হতে পারবেন। সেই সঙ্গে আপনি আয়ের নতুন উৎসও খুঁজে পাবেন।

  • ঋণ থেকে বের হতে পারবেন

যদি আপনি কারোর কাছে প্রচুর ঋণী হয়ে থাকেন বা কারোর থেকে প্রচুর ঋণ নিয়ে থাকেন তা থেকে সহজে বের হতে আপনি বাড়িতে নারকেল গাছ লাগাতে পারেন। বিশ্বাস করা হয়, বাড়িতে নারিকেল গাছ থাকলে আপনি খুব সহজেই ঋণ মুক্ত হতে পারবেন।

  • এটি করলে অবিবাহিতদের দ্রুত বিয়ে হবে

যদি আপনার বাড়িতে অবিবাহিত কোনও মহিলা থাকেন, তাঁর যদি বিয়ে না হয় এবং আপনি দ্রুতই তাঁর বিয়ে দিতে চান, তাহলে মঙ্গলবার একটি নারকেল সেই অবিবাহিত মহিলাকে দিয়ে জলে ভাসিয়ে দিন। এতে খুব দ্রুতই সেই নারীর বিয়ে হবে। সেই সঙ্গে তাঁর মনের ইচ্ছাও পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+