মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে অক্ষয় তৃতীয়ার আগে এই জিনিসগুলি বাড়িতে থেকে ফেলে দিন

জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ২২ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিনটি শুভ। এই শুভদিনে আপনি যে কোনোও শুভ কাজ করতে পারেন। বলা হয় এই দিন ভগবান পরশুরাম, নর নারায়ন, হয়গ্রীব অবতারণা করেছিলেন, আবার এই দিনে সূর্য ও চন্দ্র উভয়গ্রহই উচ্চ রাশিতে অবস্থান করে।


অক্ষয় তৃতীয়ার বাড়ি থেকে কোন জিনিস ফেলবেন

অক্ষয় তৃতীয়ার বাড়ি থেকে কোন জিনিস ফেলবেন

এই বিশেষ দিনের আগে ঘর থেকে এমন কিছু জিনিস আছে যেগুলি বার করে দেওয়া উচিত, না হলে আপনার আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হবে। মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে না এবং আপনার ঘরে ভরে উঠবে নেতিবাচকতার প্রভাব। অক্ষয় তৃতীয়ার আগে কোন কোন জিনিস ঘর থেকে বার করবেন, দেখুন।

 নোংরা জামাকাপড়

নোংরা জামাকাপড়

অক্ষয় তৃতীয়ার আগে নোংরা জামা কাপড় ঘর থেকে ফেলে দিন, এতে মা লক্ষ্মী খুব খুশি হন, মা লক্ষ্মীকে খুশি করতে সর্বদাই ঘর পরিষ্কার পরিষ্কার রাখা দরকার, সেই সঙ্গে জামা কাপড়ও। ছেঁড়া, নোংরা জামা কাপড় ঘরে রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মী খুব রেগে যান এবং আপনার আর্থিক দিকেও নানান অসুবিধার সম্মুখীন হতে হবে।

ছেঁড়া জুতো

ছেঁড়া জুতো

সেই সঙ্গে ছেঁড়া জুতো বাড়িতে অনেকেই রেখে দেন, পুরনো ছেড়া জুতো যেগুলি আপনারা পড়েনও না বা কাজে লাগে না সেইসব জুতো বাড়ি থেকে ফেলে দেওয়া দরকার। এতে আপনার আর্থিক অবনতি লেগে থাকে। আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। মা লক্ষ্মী কিন্তু আপনার দরজাতে এসেও চলে যাবেন। ঘরে যদি এমন জুতো রেখে দেন আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হবে। তাই অক্ষয় তৃতীয়ার আগেই বাড়ি থেকে ছেঁড়া, নোংরা জুতো দূর করে দিন।

 শুকনো গাছ

শুকনো গাছ

অনেকেই বাড়িতে শুকনো গাছ রাখেন, তা থেকে বাস্তু দোষের সৃষ্টি হয়, জানেন এই শুকনো গাছপালা রাখলে বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হয়, শুধু তাই নয়, গাছ শুকিয়ে গেলে মাটির নিচে পুঁতে দিন, নদীতে ফেলে দিয়ে আসুন। তাহলে আপনারা বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। তাহলে আর্থিক দিকে যেমন আপনার কোনও অসুবিধা হবে না, তেমন নানান কাজেই আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে না। জীবনে আসবে সাফল্যও।

ভাঙা ঝাঁটা

ভাঙা ঝাঁটা

ভাঙ্গা ঝাঁটা বাড়িতে রাখা খুব খারাপ। ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর এক বিশেষ সম্পর্ক রয়েছে। তাই বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগে বাড়ি থেকে এটি বিদায় করুন। তাহলে পরিবারের সকলের সঙ্গে সকলের ভালো সম্পর্ক থাকবে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। সেই সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। জীবনে আসবে সাফল্যও।

ভাঙ্গা থালা বাসন

ভাঙ্গা থালা বাসন

ভাঙা থালা বাসন অনেকেরই বাড়িতে রাখেন। এগুলি রাখা একদমই ঠিক না। এগুলি বাস্তু দোষে সৃষ্টি করে। মা লক্ষ্মী এগুলি একদমই পছন্দ করেন না। তাছাড়া আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে নানা অশান্তি বাধতে থাকবে। খুব খারাপ জিনিস এগুলো। তাই অক্ষয় তৃতীয়ার আগেই এগুলি বাড়ি থেকে ফেলে দিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+