পিতৃদোষ ও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে মহাকুম্ভে স্নানের পর করুন এই প্রতিকারগুলি

হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে মহাকুম্ভ মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। ১২ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হয়েছে এই মেলা। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় সূর্য, চন্দ্র, বৃহস্পতি নিজস্ব অবস্থানে বিরাজ করছে।

চলতি বছর মহাকুম্ভ মেলা অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ মহা শিবরাত্রিতেই শেষ হবে মহাকুম্ভ মেলা। রাজকীয় স্নান দিয়েই শেষ হবে এই মেলা। বিশ্বাস করা হয়, মহাকুম্ভে সকলেই গঙ্গা স্নান সারেন। আর এই গঙ্গাস্নানের পর এই প্রতিকারগুলি করুন। এতে কালসর্প দোষ ও পিতৃদোষ দোষ থেকে মুক্তি পাবেন। জানুন কী কী করবেন।

pitru dos

  • সূর্যদেব তর্পণ করুন

মহাকুম্ভে স্নান করার পর সামান্য জল নিয়ে সূর্যদেব থেকে অর্পণ করতে হবে। এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে হাতে গঙ্গা জল নিয়ে তাদের উদ্দেশ্যে হাতজোড় করে সুখ-সমৃদ্ধির আশীর্বাদ চান এবং পিতৃপুরুষের অশুভ দৃষ্টি চলে যাবে। আর্থিকদিকেও আপনার খুব লাভ হবে।

  • পিতৃপুরুষদের তর্পণ করুন

যদি আপনার জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকে, তাহলে প্রয়াগরাজে সঙ্গমে এসে গঙ্গা স্নান করুন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করুন। তাদের তর্পণ করুন। পূর্বপুরুষেরাও খুশি হন । তাছাড়া এতে তাদের আশীর্বাদ আপনি পাবেন।

  • বস্ত্র, সোনা, রুপা, দক্ষিণা দান করুন

মহাকুম্ভে স্নানের পর বস্ত্র, সোনা, রুপা, দক্ষিণা দান করুন। অসহায় মানুষের খাওয়ান। এতে পূর্বপুরুষেরা খুশি হবেন। এমনকি কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন আপনিও। এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। কোনও কাজে আপনি পিছিয়ে পড়বেন না।

  • শিবের পুজো করুন

পিতৃদোষ ছাড়াও আপনি যদি কালসর্প দোষ থেকে মুক্তি পেতে চান, তাহলে মহাকুম্ভে স্নানের পরে যেকোনও শিব মন্দিরে গিয়ে শিবের পুজো দিন। গঙ্গাকে দুটি সর্পের জোড়া নিবেদন করুন। সেই সঙ্গে এতে জীবনে আসবে নানান সমৃদ্ধি। এতে আপনি রাহু, কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+