মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইছেন, তাহলে আজই বাড়িতে লাগান তুলসী গাছ

জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী দেবীর সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। প্রতি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। প্রত্যেকদিন সকালে ও সন্ধ্যায় ধূপ ও জল দেওয়া হয়।

তুলসী দেবীর পুজো করা শুভ

তুলসী দেবীর পুজো করা শুভ

বাড়িতে নিত্যদিন তুলসী দেবীর পুজো দেওয়া হয় সেখানে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করে। তাঁদের জীবনের কোনও অভাব হয় না, আর্থিক দিকে উন্নতি হয়।

 কোথায় তুলসী গাছ রেখে পুজো করবেন

কোথায় তুলসী গাছ রেখে পুজো করবেন

তবে যদি কোনও বাড়িতে ভুল দিকে তুলসী গাছ লাগানো হয়, তাহলে পরিবারের সদস্যদের সঙ্গে কারোর কোনও মিল থাকে না। নেমে আসে আর্থিক সঙ্কট। তুলসী গাছ বাড়ির উঠোনে বা মাঝখানে পুজো করার খুব শুভ। তবে তুলসী গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখা দরকার।

ভুলেও এই কাজ করবেন না

ভুলেও এই কাজ করবেন না

তুলসী গাছ এমন জায়গায় লাগাবেন যাতে সূর্যের আলো, বাতাস সবসময় পায়। তবে তুলসী গাছের আশে পাশে কখনও ক্যাকটাস বা কাটা যুক্ত গাছ রাখবেন না। ভুল করেও তুলসী গাছ দক্ষিণ দিকে লাগাবেন না।

এই দিক যমের দিক। মা লক্ষ্মী খুব রেখে যান। জীবনে আসে আর্থিক ক্ষতি। পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি লেগে থাকে। দারিদ্রতা নেমে আসে জীবনে।

 তুলসী গাছের আশেপাশে নোংরা রাখবেন না

তুলসী গাছের আশেপাশে নোংরা রাখবেন না

তুলসী গাছ যেখানে লাগাবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালাবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তুলসী গাছের আশেপাশে ডাস্টবিন ও ঝাড়ু বা কোনও নোংরা জিনিস রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। এবং আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে।

 বাসিঘর রাখবেন না

বাসিঘর রাখবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সকালে ঘুম থেকে ওঠার আগে ঘর পরিষ্কার করুন। বাসি ঘরে কোনও কাজ করবেন না। ঘর পরিষ্কার করে রাখলে তবেই মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। বাড়ির প্রধান মূল দরজা কখনোই নোংরা রাখবেন না । এটি সর্বদাই পরিষ্কার রাখবেন। কারণ মা লক্ষ্মী প্রধান দরজা দিয়ে আপনার ঘরে প্রবেশ করবে।

 নিত্যদিন তুলসীর পুজো করুন

নিত্যদিন তুলসীর পুজো করুন

প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে পূজা করুন। সেই সঙ্গে তুলসী তলায় জল দিন। ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে একদমই ভুলবেন না। এতে মা লক্ষ্মী খুব খুশি হন, কারণ তুলসী দেবীর সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এতে আপনার জীবনে আসবে সাফল্য আসবে। আর্থিক দিকেও অনেক উন্নতি করতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+