দীপাবলিতে কোন কোন জিনিস ছাড়া দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ, জানুন শুভ সময় সম্পর্কে
হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন দীপাবলি উৎসব। চলতি বছর ৩১ তারিখে পালিত হবে দীপাবলি। এই বিশেষ দিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। তাছাড়াও সকলে প্রদীপ দিয়ে তার পুরো বাড়ি সাজান।
মনে করা হয়, এই দিন মা লক্ষ্মীর পুজো করলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন । এতে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। দীপাবলিতে লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত কখন।

- পুজোর সময়
আপনি নিশিতা মুহূর্তে দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে ৩১ অক্টোবর রাত ১১ টা ৪০ মিনিট থেকে ১২ টা ৩১ পর্যন্ত শুভ মুহূর্ত আর প্রদোষ কাল বিকেল ৫ টা ৩৬ মিনিট থেকে রাত ১১ টা মিনিট পর্যন্ত।
লক্ষ্মী পুজোর সেরা সময় ৩১ অক্টোবর ৬ টা ২৫ মিনিট থেকে ৭ টা ১৩ মিনিট পর্যন্ত। এই ৪৮ মিনিটের মধ্যে এই শুভ সময় আপনি দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন। দীপাবলি তে আপনার পুজো করার জন্য কী কী জিনিস লাগবে, দেখুন।
- কী কী জিনিস লাগবে
লক্ষ্মী, গণেশের মূর্তি, কুবের যন্ত্র, রুপোর কয়েন, লক্ষ্মী গণেশকে পরানোর মতন বস্ত্র, মালা, মাটি, পিতলের পাত্র, আম পাতা, শস্য, পদ্মফুল, গোলাপ, চন্দন, কর্পূর, জাফরান, ময়দা, আবির, কুমকুম, সিঁদুর, হলুদ, তুলো, পান, গোটা ধোনে, হলুদের মূল, দূর্বা, গঙ্গাজল, মধু, চিনি, দুধ, ফল, মিষ্টি দই, ছোট এলাচ, তুলসী পাতা, সাদা কাপড়, লাল কাপড়, পঞ্চরত্ন, বড় মোমবাতি, সুপারি, নারকেল, জলের পাত্র, গঙ্গাজল। এগুলি ছাড়া দেবীর পুজো হয় না।
- বাসি ঘরে পুজো করবেন না
তবে অবশ্যই যখন আপনি দেবী লক্ষ্মীর পুজো করবেন, তার আগে ঘর ভালোভাবে পরিষ্কার করে নেবেন। বাসি ঘরে কখনোই পুজো করবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। এতে আপনার অর্থহানিও হতে পারে। তাই দেবী লক্ষ্মীকে এই খুশি করতে মানুন এই কাজগুলি।












Click it and Unblock the Notifications