বাড়ির কোন দিকে আয়না রাখা শুভ, আপনি সঠিক দিকে রেখেছেন তো?
বাস্তুশাস্ত্রে আয়নাকে খুব শুভ বলে মনে করা হয়। তবে আয়না সঠিক দিকে রাখলে তবেই কিন্তু আপনার ভাগ্যের দ্বার খুলবে। ঘরের যেকোনও দিকেই কিন্তু আয়না রাখা যায় না।
জানুন কোন দিকে আয়না রাখলে আপনার আর্থিক দিকে লাভ হবে, পরিবারেও আসবে সুখ, শান্তি। নতুন আয়না কিনে এনেই যেকোনও দিকে আয়না রাখবেন না। এতে কিন্তু আপনার অর্থহানি পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

- প্রবেশদ্বার
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির মূল দরজা অর্থাৎ প্রবেশদ্বারের সামনে যদি আপনি আয়না রাখেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। এতে আপনার ধন, সম্পদ হু হু করে বাড়তে থাকে । এতেআপনার ব্যবসাতেও আপনি লাভের মুখ দেখবেন।
- নেতিবাচক শক্তি
যদি আপনি বাড়ির প্রবেশদ্বারের সামনে আয়না রাখেন, তাহলে আপনার বাড়িতে যে নেতিবাচক শক্তি ঢুকবে, তা কিন্তু আয়নাতে লেগে সেই নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। এতে কিন্তু আপনার পরিবারের সদস্যদের ওপর কোনও অশুভ খারাপ প্রভাব পড়বে না।
- জীবনে সুখ আসবে
যখন আপনার বাড়িতে কেউ হাসিমুখে ঢুকবে, কিংবা মিষ্টি, ফুল নিয়ে আসবে। তখন আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে । এতে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে।
- টাকা
যে ঘরে আপনি টাকা রাখবেন, সেই ঘরে আয়না রাখা ভালো হবে। কারণ আয়নাতে টাকা যখন প্রতিফলিত হবে, তা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। ধনসম্পদ হু হু করে বাড়তে থাকবে।
- শোওয়ার ঘর
তবে শোওয়ার ঘরে আয়না না রাখাই ভালো। এটি খুব অশুভ। কারণ আপনি ঘুম থেকে উঠে যখন নিজের প্রতিবিম্ব দেখবেন, তা কিন্তু আপনার শরীরের জন্যই খুব খারাপ হবে।
- পার্স
প্রত্যেকটি মহিলার নিজস্ব পার্সে আয়না রাখা ভালো। তবে খোলা আয়না সবসময় ঢেকে রাখা উচিত। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে।সেই সঙ্গে ব্যবসাতেও খুব লাভ হবে। শুধু তাই নয়, কখনোই আপনার পার্স ফাঁকা থাকবে না। সব সময় টাকায় ভরা থাকবে।
- ওষুধ
যেখানে ওষুধ রাখবেন সেখানে আয়না রাখবেন না । এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার রোগ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে এবং আপনার শরীর ক্রমশই খারাপ হতে পারে। তাই এখানে আয়না রাখার আগে সাবধান হোন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications