নব বিবাহিতরা জীবনে সুখী হতে ও আর্থিক উন্নতির জন্য মানুন এই বিশেষ টিপসগুলি

হিন্দুধর্মে বিবাহের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। ১৬ টি সংস্কারের মধ্যে বিবাহ সংস্কারটি কিন্তু অন্যতম। বিবাহ মানেই সাত জনমের বন্ধন বলে মনে করা হয়। তবে বিয়ে করলে সকলেই যে জীবনে সুখী হন, তা কিন্তু নয়। নববিবাহিত দম্পতিদের জীবনে ভালোবাসা পূর্ণ থাকা খুব দরকার।

তবে কোনও কারণে অনেক সময় কিন্তু বিয়ের পরেও জীবনে নানান সমস্যা আসে, যা অনেক সময় অনেকের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, দম্পতিরা যদি সঠিক দিকে মুখ করে না ঘুমান, তাহলে বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে, জানেন বিবাহিত দম্পতিদের ঘর কোন দিকে রাখা শুভ?

happy couple

  • ঝগড়া করবেন না

নবদম্পতিদের ঘরে যদি সুখ রাখতে চান ও ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না, সহজে মাথা গরম করবেন না। কথায় কথায় তর্কাতর্কি করবেন না। মারামারি, হানাহানি করা এড়িয়ে চলুন। তবেই কিন্তু বিবাহিত জীবনে আপনি সুখী থাকবেন।

  • ঘর কোন দিকে করা উচিত

নববিবাহিতদের ঘর উত্তর-পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকটি বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধির দিক। তবেই জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। জীবনে কোনও অসুবিধা আসবে না। এমনকি দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে।

  • ধাতুর জিনিস রাখবেন না

সদ্য বিবাহিত ব্যক্তিদের বিছানা কোনও ধাতুর জিনিস দিয়ে তৈরি করা উচিত নয়। এতে কিন্তু আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। এমনকি অর্থহানি হতে পারে।

  • কেমন খাটে শোবেন

বর্গাকার কাঠের বিছানায় শোওয়া নববধূর জন্য শুভ বলে মনে করা হয়। এতে তাদের জীবনে সুখ লেগে থাকবে। এমনকি আর্থিকদিকে লাভ হবে আপনার।

  • খাটের ওপর এই জিনিসগুলি রাখবেন না

বিছানায় কোনও উপহার বা বাসন একদমই রাখবেন না। তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই তারাই পিছিয়ে পড়বেন না।

  • এই রঙ ঘরে করবেন না

নব বিবাহিত দম্পতিদের ঘরের রঙ হালকা রাখা উচিত। নীল, কালো রঙ একদমই করবেন না। এতে তাদের জীবনে অশান্তি সম্মুখীন হতে হতে পারে।

  • কোন দিকে মাথা করে ঘুমাবেন

ঘুমানোর সময় নববিবাহিত দম্পতিদের মাথা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত নয়। এতে তারা সুখে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে তারা ভালোভাবে থাকতে পারবেন। এমনকি অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+