পুজোর সময়ে প্রদীপ সঠিক দিকে জ্বালাচ্ছেন তো? ভুল করলেই বিপদ

হিন্দুধর্মে ও বাস্তুশাস্ত্রে পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোর সময় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর সময়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করলে তবেই কিন্তু ভগবান খুশি হন ও তাদের আশীর্বাদে আপনার জীবনেও সফলতা আসবে।

আবার একটি প্রদীপই পারে বাস্তুত্রুটি দূর করতে। তবে প্রদীপ কিন্তু সবদিকে জ্বালানো যায় না। সঠিক দিকে প্রদীপ জ্বালালে তবেই আপনার জীবনে সফলতা আসবে। কোন দিকে প্রদীপ জ্বালাবেন, জানুন।

dia

  • কোন দিকে প্রদীপ জ্বালাবেন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, প্রদীপ সঠিক দিকে জ্বালালে তবেই কিন্তু আর্থিকদিকে লাভ হয়। দূর হয় বাড়ির বাস্তুত্রুটিও। যারা তা না করেন তাঁদের কেরিয়ারে বাধা আসতে পারে, জীবনে নানান সমস্যায় পড়তে হতে পারে। প্রদীপ সর্বদাই ঠাকুরের সোজাসুজি বসিয়ে জ্বালাবেন। তবেই আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

  • কোথায় প্রদীপ জ্বালালে দেবতা খুশি হন

আপনি যখন পুজো করছেন কোথায় প্রদীপ জ্বালাবেন, তা নিয়ে অনেকেই কিন্তু দ্বিধায় পড়ে যান। প্রদীপটি ভগবানের মুখের সামনে জ্বালাবেন অর্থাৎ শিখা যেন সরাসরি ভগবানের মুখের সামনে থাকে। এতে তিনি বেজায় খুশি হন। কেউ কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালান তবে সেই প্রদীপটি ভগবানের বাঁদিকে রাখবেন। ডানদিকে কিন্তু ভুলেও রাখবেন।

  • মন্দিরের কোথায় প্রদীপ জ্বালাবেন

যদি আপনি তেলের প্রদীপ জ্বালান, তবে তা কিন্তু দেবতার বাঁদিকে রাখা উচিত নয়। ভগবানের ডানদিকে রাখতে হয়। কোনও ব্যক্তি মন্দিরে বসে যখন পুজো করেন তখন কিন্তু তিনি অনেক সময় ভুল করেন। ভুল করে মন্দিরের পশ্চিম দিকে কখনোই প্রদীপ রাখবেন না। এতে কিন্তু আপনার জীবনে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। জীবনে আসতে পারেন নানান সমস্যা। তাই প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম মেনে চলুন।

  • একবারে জ্বালান

যখন আপনি প্রদীপ জ্বালাবেন তখন একবারে জ্বালাবার চেষ্টা করুন। এতে বিষ্ণুদেব খুব খুশি হন। এতে আপনার আর্থিক লাভ হবে। জীবনে সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+