বারবার তুলসী গাছ কেন শুকিয়ে যায়, শুকনো এই গাছ কোথায় ফেলা উচিত, জানুন

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রত্যেকদিন হিন্দুদের বাড়িতেই তুলসী গাছের বিশেষ পুজা করা হয়। মনে করা হয়, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে ইতিবাচক শক্তি সর্বদাই প্রবেশ করে এবং মা লক্ষ্মীও সেই বাড়িতে বিরাজ করেন।

সেই সঙ্গে ভগবান বিষ্ণুর কৃপা থাকে তাঁদের ওপর। বাড়িতে শুকনো তুলসী গাছের কখনোই পুজো করবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। বারবার তুলসী গাছ শুকিয়ে যাওয়াও কিন্তু একদমই ভালো নয়। যদি আপনার বাড়িতে তুলসী গাছ প্রায় সময় শুকিয়ে যায়, তাহলে কিন্তু নানান সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। কী কী কারণে তুলসী গাছ শুকিয়ে যায়?

tulsi

  • অশুভ নজর পড়েছে

আপনার বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার বাড়ির উপর কারোর অশুভ নজর পড়েছে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • জাদুবিদ্যা থাকে

বাড়িতে বা পরিবারে যদি কেউ জাদুবিদ্যা করে থাকে, তাহলে তুলসী গাছ সবার আগে ক্ষতিগ্রস্থ হয়। অর্থাৎ তুলসী গাছ ক্রমশ শুকিয়ে যেতে থাকে। এতে আপনার পরিবারেও অশুভ সময় শুরু হবে।

  • বুধ গ্রহ দুর্বল হয়

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বুধ গ্রহের সঙ্গে তুলসী গাছের বিশেষ সম্পর্ক রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলী বুধ গ্রহ আসতে আসতে দুর্বল হতে থাকে। তাহলে কিন্তু তুলসী গাছও শুকাতে থাকবে । এর কারণে আপনার কেরিয়ার থেকে ব্যবসায় নানান সমস্যা আসবে, জীবনে আপনি কখনও সফলতা অর্জন করতে পারবেন।

  • পিতৃদোষ

আবার জন্মকুণ্ডলীদের পিতৃদোষের কারণেও কিন্তু তুলসী গাছ শুকিয়ে যায়। যে কারণে পরিবারের ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এমনকি সুখ, শান্তিও নষ্ট হয়ে যায়।

  • ছিঁড়বেন না

যদি তুলসী পাতা হঠাৎ কোনও কারণ ছাড়াই ছিড়ে নিয়ে যায়। তাহলে কিন্তু বাড়িতে তুলসী পাতার গাছ শুকিয়ে যেতে থাকে। ক্রমশ আপনার পরিবারে নেমে আসবে আর্থিক সঙ্কট।

  • স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন

যদি আপনার বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে , তা আপনি রোধ করতে চান তাহলে কী করবেন। যেখানে তুলসী গাছ আছে তার চারিধারে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এতে আপনি শুভ ফল পাবেন।

  • বুধ গ্রহ ক্রমশ দুর্বল হবে

বলা হয়, তুলসী গাছ কখনোই বারান্দায় রাখা উচিত নয়। এতে বুধ গ্রহ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • নতুন চারা পুঁতুন

শুকনো তুলসী গাছ যেখানে সেখানে ফেলে দেবেন না। যখন শুকনো তুলসী গাছ তুলবেন, তখন তার জায়গায় অন্য একটি তুলসী গাছের চারা পুঁতে দেবেন। শুকনো তুলসী গাছ কোনও পুকুরে বা নদীর জলে ডুবিয়ে দিন। তবে একাদশীর বা রবিবার দিন তুলসী গাছে কখনোই স্পর্শ করবেন না । এতে কিন্তু বিষ্ণুদেব রেগে যান।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+