সুস্থ থাকতে ও আর্থিক সঙ্কট কাটাতে আজ থেকেই মানুন এই বিশেষ টিপসগুলি
বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি আপনি সুখ-সমৃদ্ধি বাড়াতে চান তাহলে এমন অনেক কাজ আছে সেগুলি নিত্যদিন করতে হবে আপনাকে। তাছাড়াও এই টিপসগুলি না মেনে চললে আপনার জীবনে শুধু খারাপ প্রভাব পড়বে, তা নয়। বাড়িতে দেখা দেবে বাস্তুত্রুটিও।
বাড়তে থাকবে মানসিক চাপ। শরীরও আপনার একদমই ভালো যাবে না। যদি আপনি বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে চান ও বিলাসবহুল ভাবে জীবন কাটাতে চান, তাহলে বাস্তুশাস্ত্রে এই নিয়মগুলি আজ থেকেই মানা শুরু করুন। জানুন কী কী মানবেন আপনি।

ছবি সৌজন্য- pexels
বাড়ির এই দিক পরিষ্কার রাখুন
বাড়ির উত্তর-পূর্ব দিক সর্বদাই পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং দেখবেন এই দিকে যেন সবসময় আলো প্রবেশ করে। অর্থাৎ সূর্যের আলো এই দিকে পড়লে আপনার বাড়িতে কোনও ব্যক্তি বড় কোনও রোগে কখনোই ভুগবেন না। তাছাড়া এদিকে জলের কল, অ্যাকোরিয়াম রাখা অত্যন্ত শুভ।
রান্নাঘর করুন এদিকে
রান্নাঘর অবশ্যই সঠিক দিকে করবেন অর্থাৎ অগ্নিকোণে রান্নাঘর থাকা দরকার। মানে দক্ষিণ-পূর্ব দিকে হওয়া উচিত রান্নাঘর। রান্নার গ্যাস পূর্ব দিকে থাকবে। এতে আপনার রান্নাঘরে সর্বদাই মা লক্ষ্মী ও অন্নপূর্ণা বিরাজ করবেন। এতে আমার আপনার রান্নাঘরে শস্য, খাদ্য ভরপুর থাকবে।
কোন দিকে মাথা রেখে ঘুমাবেন
সুস্থ ভাবে বাঁচতে প্রত্যেকটি মানুষের পর্যাপ্ত পরিমাণে ঘুমানো কিন্তু খুব দরকার। তাই দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। উত্তর দিকে মাথা রেখে ঘুমালে আপনার উপর নেতিবাচক প্রভাব পড়বে। যা আপনার বড় শরীর খারাপের কারণ হতে পারে, তাই আগেই সাবধান হোন আপনি।
বাড়ির প্রবেশদ্বারের সামনে রাখুন এগুলি
বাড়ির প্রধান প্রবেশদ্বার সব সময় পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা উচিত। এইখানে তুলসী গাছ, স্বস্তিক চিহ্ন কিংবা ওম মতন শুভ প্রতীক রাখা অত্যন্ত ভালো। এতে বাড়িতে সুখ বজায় থাকে, বড় রোগ থেকে দূরে থাকতে পারবেন আপনি। তাছাড়াও মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন।
বাথরুম করুন এখানে
বাড়ির বাথরুম সব সময় সঠিক জায়গায় করা উচিত। দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিকে বাথরুম করা শুভ। তবে উত্তর-পশ্চিম দিকেকেও করা যেতে পারে। তবে অন্যদিকে করবেন না। এতে আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হতে পারে। বাথরুমে সবসময় নুন ও কর্পূর রাখবেন। না হলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি বের হবে।
কী কী গাছ লাগাবেন
আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে তুলসী গাছ, ম্যানিপ্লান্ট, অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকবে। তুলসী গাছ বসালে উত্তর-পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ।
এদিকে এগুলি রাখবেন না
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণ হল হল শক্তির প্রতীক। তাই এই জায়গাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভারী আসবাবপত্র, আলমারি রাখবেন না। এতে আপনার ওপর অশুভ প্রভাব পড়বে।
ভাঙা ও অকেজো জিনিস রাখবেন না
বাড়িতে কখনই ভাঙা ও অকেজো জিনিসপত্র রাখবেন না। এতে আপনার জীবনের উপর খুব খারাপ প্রভাব পড়বে। ঘর,বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications