ভুলেও এই জিনিসগুলি কারোর থেকে ধার করবেন না, কিন্তু কেন, কী বলছে বাস্তুশাস্ত্র
অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে এমন অনেক জিনিস ধার করি, যা করা খুব অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। আমরা যে শুধু টাকা ধার করি তা কিন্তু নয়। ঘরে রান্না করার সময় অনেক সময় কারোর নুন থাকে না, কারোর বা হলুদ থাকে না, তখন পাশের বাড়ি থেকে অনেকে কিন্তু তা ধার করে আনি।
তবে বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে, এমন কিছু জিনিস আছে যেগুলি কারোর থেকে ধার করবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। এমনকি নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। আপনি জানেন কোন কোন জিনিস একদমই কারোর থেকে ধার করবেন না।

- নুন
অনেকের বাড়িতে কিন্তু কখনও রান্না করতে করতে নুন শেষ হয়ে যায়, তখন আমরা প্রতিবেশীদের কাছ থেকে নুন চেয়ে আনি। বাস্তুশাস্ত্রে বলা হয়, নুন ধার করলে ব্যক্তি ক্রমশ অর্থহীন হয়ে পড়ে। তাই নুন ধার করার আগে সাবধান হন আপনিও।
- ঝাঁটা
বাস্তুশাস্ত্র অনুসারে, ঝাঁটা হল মা লক্ষ্মীর রূপ। তাই ঝাঁটা কখনোই কারো কাছ থেকে ধার করে আনবেন না। ঝাঁটা হল সম্পদের দেবী। তাই এটি ধার করে আনলে অর্থহানি হবে। এমনকি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে।
- রুমাল
বাস্তুশাস্ত্র অনুসারে, কোনও ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়র কাছ থেকে রুমাল ধার নেওয়া উচিত নয়। এতে তার সঙ্গে আপনার শত্রুতার সম্পর্ক বাড়বে। শুধু তাই নয়, আপনার সঙ্গে আপনার বন্ধুর বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এমনকি মারামারি, অশান্তি পর্যন্ত হতে পারে।
- ঘড়ি
কারোর কাছ থেকে ঘড়ি ধার নেওয়া উচিত নয়। এতে আপনার সময় নষ্ট হতে পারে। এতে আপনার খারাপ সময় আসবে। সকল কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এমনকি ভাগ্যের দ্বার খুলবে না আপনার।
- বিয়ের কোনও জিনিস
বলা হয়, বিয়ের কোনও জিনিস কারোর থেকে ধার করা উচিত নয়। যেমন শাখা, পলা, চুড়ি, টিপ ইত্যাদি। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে। এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications