ভাগ্য বদলাতে ও বাস্তুত্রুটি দূর করতে বাড়িতে রাখুন রুপোর এই মূর্তি
এমন অনেকেই রয়েছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও তেমনভাবে অর্থ উপার্জন করতে পারেন না। এমনকি তাদের বাড়িতে অশান্তি লেগে থাকে। তাদের জীবনে শুধুই ঝামেলা থাকে।
বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিসের বর্ণনা করা হয়, যেগুলি মেনে চললে জীবনে সুখ লেগে থাকবে। শুধু তাই নয়, আর্থিক সঙ্কট কেটে যাবে। বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি আপনি রুপোর তৈরি এই মূর্তি ঘরে রাখেন, তাহলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। এমনকি আর্থিক দিকেও লাভ হবে।

- কোনও রুপোর মূর্তি রাখবেন?
বাড়িতে যদি আপনি রুপোর তৈরি ময়ূরের মূর্তি রাখেন, তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এতে বাস্তুদোষ যে দূর হবে শুধু তাই নয়। যদি আপনি ময়ূর নাচছে এমন ছবি রাখেন, তাহলে আপনার জীবনে কোনও বাধা থাকবে না। এমনকি আপনি প্রচুর সম্পদের অধিকারী হবেন।
- এতে দাম্পত্য জীবনে বাধা কেটে যাবে
যদি কোনও ব্যক্তির বিবাহ জনিত সমস্যা থাকে, তাহলে বাড়িতে রুপোর ময়ূর রাখুন, এতে দাম্পত্য জীবনে সমস্যাও কমবে। এমন কি যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি লেগে থাকে, তা কমাতেও আপনি কিন্তু বাড়িতেও রাখতে পারেন এই মূর্তি।
- বাড়িতে কোথায় রাখবেন রুপোর তৈরি ময়ূর
বাড়ির যেকোনও জায়গাতেই কিন্তু রুপোর তৈরি ময়ূর রাখা যায় না। যদি আপনার ব্যবসায় বারবার ক্ষতির সম্মুখীন হন, তা থেকে বের হতে চান, তাহলে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে এই মূর্তি রাখা অত্যন্ত শুভ।
- কোথায় রাখবেন এই মূর্তি
যদি পারেন, আপনি যে ড্রয়িং রুমে বসবেন, সেখানে রাখতে পারেন এই ময়ূরের মূর্তি। এতে সুখ, সমৃদ্ধি দিনদিন বাড়তে থাকবে। তবে কখনই ভুলে নিজেদের শোওয়ার ঘরে একদমই রুপোর ময়ূর রাখবেন না। সঠিক দিকে রুপোর ময়ূরকে রাখেন, তাহলে আপনার অর্থলাভ নিশ্চিত। শুধু তাই নয়, এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তাই আজই বাড়িতে আনুন রুপোর ময়ূরের মূর্তি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications