জীবনে সুখ বজায় রাখতে ও আর্থিক সঙ্কট কাটাতে দুর্গাপুজোয় সুপারি দিয়ে করুন এই প্রতিকারগুলি
দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই উমার ঘরে আসার পালা। দেবীর আগমনের জন্য সকলেই অপেক্ষা করছেন। চলতি বছর মহালয়া পড়েছে ২ তারিখ। ৯ তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো।
যদি আর্থিক সঙ্কট কাটাতে চান তাহলে এই সময়ে সুপারি দিয়ে এই প্রতিকারগুলি করতেই পারেন। এতে জীবনের অনেক সমস্যা কেটে যাবে। এমনকি নতুন চাকরি পেতে পারেন। দেখুন কী কী করবেন।

- আর্থিক সঙ্কট কাটবে
আর্থিক সঙ্কট কাটাতে আপনি দুর্গাপুজোয় দেবীকে একটি সুপারি পান, এক টাকা, একটা কড়ি নিবেদন করুন। শুধু তাই নয়, এতে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি নতুন চাকরি পর্যন্ত পেতে পারেন।
- অশান্তি থেকে বের হতে পারবেন
যদি আপনার পরিবারে কারোর সঙ্গে কারোর অশান্তি লেগে থাকে। সেই অশান্তি থেকে আপনারা যদি কিছুতেই বের হতে না পারেন, তাহলে সপ্তমীর দিন একটি লাল কাপড়ে সুপারি মুড়ে মা দুর্গার পায়ের সামনে রেখে দিন। দশমীর দিন সেটি ভাসান দিয়ে দিন। এতে আপনার ব্যবসায় আটকে থাকা টাকাও আপনি পেয়ে যাবেন।
- নতুন আয়ের উৎস খুঁজে পাবেন
দুর্গাপুজোর সময় উমার পায়ে একটি সুপারির এক চতুর্থাংশ নিবেদন করুন।এতে দেখবেন আপনার জীবনে যে অর্থসঙ্কট ছিল, তা কেটে যাবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। সেই সঙ্গে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।
- চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে
যদি আপনি নতুন চাকরির পরীক্ষা দেন, সেই পরীক্ষায় সফলতা অর্জন করতে চান তাহলে প্রথমেই দেবী দুর্গাকে খুশি করুন। যে কারণে আপনাকে দুর্গাপুজো সময় ছটা সুপারি দেবীকে নিবেদন করতে হবে। যদি পারেন অষ্টমীর দিন স্নান সেরে উমাকে এটি নিবেদন করুন। তারপর উমার বাঁ পায়ে সেই সুপারিশ ছুঁয়ে আপনি আপনার কোনও গুপ্ত জায়গায় এটি রেখে দিন। যখন আপনার কাজ হয়ে যাবে, তখন এই সুপারি জলে ভাসিয়ে দিন। এতে আপনার জীবনে সুখও বজায় থাকবে।
- দাম্পত্য জীবনে সুখী হবেন
কোনভাবেই আপনি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না, সবসময়ই অশান্তি লেগে থাকে, তা থেকে বেরোতে আপনি দুর্গাপুজোর সময় মা দুর্গাকে যে সুপারি দিয়ে বরণ করা হয়, সেটি আপনার শোওয়ার ঘরে কোনও গুপ্ত জায়গায় রেখে দিন। এই কাজ করলে আসতে আসতে আপনার দাম্পত্য জীবনে সুখ ফিরবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications