বাড়িতে সুখ–সমৃদ্ধি যদি চান তবে ভুলেও এই চারটে জিনিস কখনও মাটিতে ফেলবেন না
বাড়িতে সুখ–সমৃদ্ধি যদি চান তবে ভুলেও এই চারটে জিনিস কখনও মাটিতে ফেলবেন না
হিন্দু ধর্মে বিশ্বাসী অনেকেই বাস্তু শাস্ত্রকে খুব মেনে চলে। বাড়ি, জমি, ব্যবসা বা যে কোনও ধরনের শুভ কাজই তাঁরা বাস্তু অনুসারে করে। বাস্তুশাস্ত্রে কিছু জিনিসের মাটিতে পড়া খুবই অশুভ বলে মনে করা হয়েছে। বাস্তু অনুসারে যদি এই চারটে জিনিস মাটিতে কোনওভাবে পড় এযায় তবে তা বাড়ির সদস্যদের ওপর বাজে প্রভাব ফেলতে পারে। তাই এই চারটে জিনিস সম্পর্কে জেনে রাখুন তা কখনও মাটিতে পড়তে দেবেন না।

দুধ উথলে মাটিতে পড়া
অনেকসময়ই আমরা দুধ রান্নাঘরে গরম করতে দিই আর ভুলে যাই, আর তার ফলে দুধ উথলে উঠে মাটিতে পড়ে যায়। এছাড়ও অনেক সময় দুধ কোনও পাত্রে ঢালার সময়ও মাটিতে পড়ে যেতে পারে। যদি এটা মাঝে মাঝে হয় তবে চিন্তার কোনও কারণ নেই, কিন্তু যদি এটা বার বার হয়ে থাকে তবে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ও বাস্তু দোষ রয়েছে এটা তারই ইঙ্গিত দিচ্ছে।

তেল যদি মাটিতে পড়ে যায়
তেলের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে বলে মানা হয়। শনির প্রকোপ থেকে বাঁচতে শনিবার করে ভক্তরা মন্দিরে তেল দান করেন ও তেলের প্রদীপ জ্বালান। যদি তেল মাটিতে পড়ে যায় তবে তা অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে তেল যদি বারবার মাটিতে পড়ে তবে হয়ে যাওয়া কাজও বিগড়ে যায় এবং পরিবারে অর্থ সঙ্কট দেখা দেয়।

নুন মাটিতে পড়া শুভ নয়
নুন ছাড়া খাবারে স্বাদ পাওয়া যায় না। তবে মাটিতে নুন পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়। নুন মাটিতে পড়া শুক্র ও চন্দ্র সম্পর্কিত নেতিবাচক প্রভাব নির্দেশ করে। বাস্তু অনুসারে, বাড়িতে ঘন ঘন লবণ পড়া একটি চিহ্ন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করছে, যা দূর করা খুবই গুরুত্বপূর্ণ।

খাবার মাটিতে পড়া
যখন আমরা খাবার খাই তখন মাঝে মাঝেই আমাদের প্লেট বা থালা থেকে খাবার মাটিতে পড়ে যায়। হিন্দু ধর্মে অন্নকে দেবতা বলে মানা হয় এবং তার অপমান করা ঠিক নয়। যদি এক-আধবার খাবার মাটিতে পড়ে তবে তা অশুভ নয়, তবে তা যদি একাধিকবার হয় তাহলে বুঝতে হবে মা অন্নপূর্ণা আপনার ওপর রেগে রয়েছেন এবং আপনার বাড়িতে অনেক বাস্তু ত্রুটি আছে। এর থেকে মুক্তি পেতে আপনি রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি লাগাতে পারেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications