মা লক্ষ্মীর সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই জিনিসগুলির, এগুলি দেখা মানে আপনার জীবনে সাফল্য নিশ্চিত
মা লক্ষ্মীর সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই জিনিসগুলির, এগুলি দেখা মানে আপনার জীবনে সাফল্য নিশ্চিত
মা লক্ষ্মীর আশীর্বাদ সকলেই পেতে চান, তবে তা কিন্তু সকলে পান না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে ব্যক্তির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে সেই ব্যক্তির আর্থিক দিকে কখনোও অভাব হয় না। শুধু তাই নয় তার বাড়িতে মা লক্ষ্মী সর্বদাই ইতিবাচক শক্তি নিয়ে বিরাজ করে। তার জীবনে কখনোই অসুবিধার সম্মুখীন হয় না। যদি আপনি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান তাহলে দেবী লক্ষ্মীর আরাধনা করা খুব শুভ বলে মনে হয়। আবার এমন অনেক জিনিস রয়েছে যেগুলি মা লক্ষ্মীর সঙ্গে সরাসরি যুক্ত, তাই সেই জিনিসগুলি আপনি যদি বাড়ি থেকে বেরোবার সময়ও দেখেন তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। জেনে নিন কোন কোন জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সরাসরি যুক্ত।

ঝাড়ু দেওয়া দেখা শুভ
ঝাড়ুর সঙ্গে বিশেষভাবে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর। তাই বলা হয় যদি আপনি অফিস যাওয়ার পথে বা কোন শুভ কাজে যাওয়ার সময় যদি দেখেন কোনও ব্যাক্তি ঝাড়ু দিচ্ছেন তাহলে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। যদি আপনি কর্মক্ষেত্রে যাওয়ার আগে এটি দেখে যান তাহলে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে, সেই সঙ্গে সকল কাজে আপনি অনেক উন্নতি করতে পারবেন।

বাড়িতে পেঁচার আগমন শুভ
পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলে মনে করা হয়। তাই যদি আপনার বাড়িতে পেঁচা আসে বা আপনি কখনোও তাঁকে দেখেন তা কিন্তু আপনার জীবনে শুভ লক্ষণ বলে মনে করা হবে। এর অর্থ হল দেবী লক্ষ্মীর আগমনে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। আর্থিক দিকে আপনার খুব ভালো কাটবে।

সাপ দেখা খুব শুভ
সাপ দেখলে আমরা সকলেই প্রায় ভয় পেয়ে যাই, তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সাপ বাড়িতে আসা মানে মা লক্ষ্মীর আগমন হওয়া। এটি মা লক্ষ্মীর প্রতীক বলেও মনে করা হয়। যদি আপনি স্বপ্নের সাপ দেখেন বা বিল নদী দেখেন তাহলে কিন্তু বুঝবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদের হাত আপনার মাথার উপর রয়েছে এবং এর জন্য আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।

শঙ্খ পুজো করুন
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে শঙ্খকে খুব বিশেষ বলে মনে করা হয়। তাই পুজোর সময়ে শঙ্খ পুজো করার বিশেষ রিতী আছে। তাই আপনি যখন পুজো করবেন তখন শঙ্খ ভালোভাবে ধুয়ে তবেই সেই শঙ্খকে আপনি পুজো করবেন। সকালবেলা যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন শঙ্খের ধ্বনি শুনে। তার জীবনে সাফল্য সর্বদাই থাকে এবং মা লক্ষ্মী সর্বদাই তার পাশে থাকে। এবং তার তাকে বিশেষ কৃপা করে থাকেন। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শঙ্খের পুজো করা দরকার।












Click it and Unblock the Notifications