বাড়ির কোন লক্ষণগুলি দেখে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ওপর রেগে গেছেন
সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। বলা হয় যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে তিনি জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারেন। তাছাড়াও দেবী লক্ষ্মী যদি কোনও কারণে রেগে যান, তাহলে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনও কাজেই জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। তবে এমন অনেক লক্ষণ রয়েছে যেগুলো দেখে বোঝা যায় যে দেবী লক্ষ্মী রেগে আছেন আপনার ওপর।
কথিত আছে, সকাল ও সন্ধ্যেবেলা নিয়ম করে, আচার অনুষ্ঠান মেনে দেবী লক্ষ্মীর পুজো করতে হয়, তবেই আপনার অর্থের অভাব হবে না, জীবনে সফলতা লেগে থাকবে, দেবী যে ব্যক্তির ওপর রেগে থাকেন, তিনি রাজা থেকে ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন দেবী লক্ষ্মী রেগে গেছেন।

- ঝাঁটা
ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই যদি আপনার বাড়ির ঝাঁটা প্রায় সময় ভেঙে যায়, তাহলে কিন্তু দেবী লক্ষ্মী রেগে গেছেন বলেই মনে করবেন। তাই এমন লক্ষণ কখনও এড়িয়ে যাবেন না।
- মানিপ্লান্ট
মানিপ্লান্ট বাড়িতে রাখলে অর্থপ্রাপ্তি হয়, তাই মানিপ্লান্ট যদি আপনার বাড়িতে থাকে, আর তা যদি প্রায় সময় শুকিয়ে যায়, তাহলে বুঝবেন মা লক্ষ্মীর প্রচন্ড রেগে গেছেন। তবে এই লক্ষণ কিন্তু কখনোই অবহেলা করবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে।
- তুলসী গাছ
বলা হয়, তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন। তাই তুলসী গাছের পুজো দিয়ে বাড়িতে নিত্যদিন করা হয়। তাতে আর্থিক দিকে খুব লাভ হয়। তবে যদি ঘনঘন আপনার বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী রেগে গেছেন। তাই এমন লক্ষণ দেখলে আগেই সাবধান হোন আপনি।
- জলের কল
যদি কখনও দেখেন আপনার বাথরুম বা রান্নাঘরের কল থেকে ক্রমাগত জল পড়ছে অর্থাৎ ফোঁটা ফোঁটা জল পড়ে, তাহলে বুঝবেন মা লক্ষ্মী রেগে গেছেন। এমন হওয়া একদমই ভালো না।
- দুধ
ঘরে বারবার দুধ উথলে পড়া অশুভ লক্ষণ। এই লক্ষণগুলির জন্য দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা চান। মা লক্ষ্মীকে পুজো করার চেষ্টা করুন। তবেই দেবী লক্ষ্মীই আপনাকে ক্ষমা করবেন।
- জানুন প্রতিকার
যদি দেখেন দেবী লক্ষ্মী রেগে গেছেন, তাহলে দেবী লক্ষ্মীকে প্রতি শুক্রবার করে পুজো করুন । তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ও মা লক্ষ্মীর মন্ত্র ১০৮ বার জপ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications