স্বপ্নে মেঘ দেখলে আপনার ভাগ্য বদলে যেতে পারে!‌ স্বপ্ন শাস্ত্রে জানুন এর গুরুত্ব

স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্ন আমাদের ভালো-মন্দ অনেক ঘটনার সঙ্কেত দেয়। কিছু স্বপ্ন জীবনে আসা কোনও খারাপ ঘটনা বা অশুভ কিছু ঘটনার সঙ্কেত দেয়। এই স্বপ্ন আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য বলে। অন্যদিকে কিছু এমন স্বপ্নও রয়েছে যেগুলি বলে যে আপনার ভালো সময় আসতে চলেছে। যদি আপনি স্বপ্নে মেঘ দেখেন তাহলে স্বপ্ন ব্যাখাকারীদের মতে আপনার ভাগ্য বদলাতে চলেছে। তবে আপনি কোন ধরনের মেঘ দেখেছেন সেটার ওপরই নির্ভর করছে আপনার ভাগ্য বদলানোর বিষয়।

এই ধরনের মেঘ দেখা শুভ

এই ধরনের মেঘ দেখা শুভ

স্বপ্নে মেঘ দেখা শুভ সঙ্কেত বলে মনে করা হয়। স্বপ্ন শাস্ত্র অনুসারে মেঘ ব্যক্তির সফলতা ও মান-সম্মানের সঙ্কেত দেয়। যদি আপনি স্বপ্নে মেঘগুলি ভেসে চলে যাচ্ছে দেখেন তাহলে এর অর্থ হল আপনার জীবনে আনন্দ-খুশি দরজায় কড়া নাড়তে চলেছে। কেরিয়ারে শীঘ্রই উন্নতি পাবেন আপনি।

গর্জন করা মেঘ

গর্জন করা মেঘ

অন্যদিকে যদি আপনি স্বপ্নে মেঘের গর্জন শুনতে পান তবে আপনি খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন। তবে গর্জন মেঘ এটারও সঙ্কেত দেয় যে আপনি কারোর ক্ষোভের শিকার হতে চলেছেন। তাই একটু সাবধানে থাকবেন।

কালো মেঘের স্বপ্ন দেখা

কালো মেঘের স্বপ্ন দেখা

কালো মেঘ স্বপ্নে দেখা শুভ বলে মনে করা হয় না। এই স্বপ্ন কোনও বড় লোকসানের সঙ্কেত দেয়। কালো মেঘ সঙ্কেত দেয় আপনার জীবনে একসঙ্গে অনেক সমস্যা আসতে চলেছে। আপনার সঙ্গে কোনও অশুভ ঘটনা হতে পারে তাই আপনাকে সাবধান থাকতে হবে এই সময়।

মৃত্যুর স্বপ্ন দেখা

মৃত্যুর স্বপ্ন দেখা

স্বপ্নে মৃত্যু দেখার অর্থ দীর্ঘজীবী হওয়া৷ অসুস্থ ব্যক্তি মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি ৷

বিয়ের স্বপ্ন দেখা

বিয়ের স্বপ্ন দেখা

স্বপ্নে নিজের বা অন্য কারও বিয়ে হতে দেখেছেন? তাহলে শীঘ্রই কোনও মৃত্যু দেখতে পাবেন৷ স্বপ্নে নিজের বিয়ে দেখলে বাস্তবে হয়তো অবিবাহিতই থেকে যেতে হবে আপনাকে৷ অসুস্থ ব্যক্তির বিয়ের স্বপ্ন দেখার অর্থ মৃত্যুর হাতছানি ৷

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+