রাতে বারংবার ঘুম ভেঙে যাচ্ছে? জেনে নিন এর পিছনের কারণ ও ভালো ঘুম হওয়ার উপায়
মাঝে মাঝেই অনেক মানুষের রাতে ঘুম আসতে চায় না। অনেকেই এই বিষয়টিকে অশান্তি ও জীবনধারণের সমস্যা বলে এড়িয়ে যায়। কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাতে বারংবার ঘুম থেকে উঠে যাওয়া বা ঘুম ভেঙে যাওয়া গ্রহের সঙ্গে সম্বন্ধিত। এর সরাসরি সম্পর্ক রয়েছে রাহুর সঙ্গে। এছাড়াও, এটি একজন ব্যক্তির সঙ্গে তখনই ঘটে যখন শুক্র কন্যা রাশিতে দুর্বল হয় বা অশুভ গ্রহ দ্বাদশ অবস্থানে থাকে। আসুন সমাধান জেনে নেওয়া যাক।

চন্দনের সুগন্ধ
কথিত আছে চন্দন রাহুর দোষ ও রাহুর প্রভাব কমায়। তাই শোওয়ার ঘরেও চন্দনের সুগন্ধ রয়েছে যে কোনও কিছু ব্যবহার করা যেতে পারে। রাহুর দশাকালে চন্দন কাঠের সাবান ও ধূপকাঠি ইত্যাদি ব্যবহার করুন।

বিছনার চাদর পরিবর্তন করুন
কথিত আছে রাহুর প্রভাব কমাতে সপ্তাহে একদিন ঘরে গদি ও বালিশ ইত্যাদি রোদে দেওয়া ভালো। দু'দিন অন্তর ঘরে বিছানার চাদর বদলান। এর পাশাপাশি ঘুমানোর আগে হাত-পা ভালো করে ধুয়ে নিন। এতে রাহু দোষ দূর হয়।

নেতিবাচকতা দূর করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বিছানার নীচে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে, ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং ব্যক্তির ভাল ঘুম হয়। খাটের নিচে রাখা অপ্রয়োজনীয় জিনিস নেগেটিভ এনার্জিকে শক্তি দেয়। এতে রাহুর প্রভাব বাড়ে। যার কারণে মনে নানা ধরনের চিন্তা আসতে শুরু করে।

এই জিনিসগুলি দান করুন
রাতে ঘুমের সমস্যা হলে রাহু দোষ এর কারণ হতে পারে। এমন অবস্থায় বার্লির দানা মাথার কাছে রেখে সকালে কাউকে দিয়ে দিন। অথবা পায়রা বা পাখিদেরও খাওয়াতে পারেন।

মানসিক শান্তির জন্য
আপনি যদি মানসিক প্রশান্তি চান, তাহলে ঘুমানোর আগে বিছানার নিচে মুলো বা জল রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর গামলায় ওই জল দিন এবং শিবলিঙ্গে মূলো অর্পণ করুন। এতে গ্রহের অশুভ প্রভাব থেকে শান্তি পাওয়া যায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications