বাড়ি থেকে বেরোনোর সময় যদি এই জিনিসগুলি দেখেন তবে অবশ্যই আপনার ভাগ্য বদলাবে

বাড়ি থেকে বেরোনোর সময় যদি এই জিনিসগুলি দেখেন তবে অবশ্যই আপনার ভাগ্য বদলাবে

কোনও ঘটনা এমনি এমনি ঘটে না। বাস্তু শাস্ত্র অনুযায়ী সব জিনিস, সব ঘটনার কোনও না কোনও মাহাত্ম্য থাকে। আপনি রোজ আপনার চারপাশে যা কিছু দেখেন তা আসলে ভবিষ্যতের সঙ্কেত দেয়। এরমধ্যে কোন কোন সঙ্কেত অশুভ, আবার কিছু কিছু সঙ্কেতকে শুভ বলে মনে করা হয়। আজকে আমরা সেরকমই কিছু সঙ্কেতের বিষয়ে আপনাকে জানাবো যা আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলবে।

দুধ দেখা শুভ

দুধ দেখা শুভ

ঘর থেকে বেরিয়ে আপনি যদি দুধ দেখেন তবে জানবেন তা শুভ সঙ্কেত। আপনি যদি কোনও ভালো কাজের জন্য বাড়ি থেকে বের হন আর সেই সময় গরু তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখলে আপনার কাজ অবশ্যই সফল হবে।

হাঁচি অশুভ নয়

হাঁচি অশুভ নয়


বলা হয় ঘর থেকে বেরনোর সময় কেউ যদি একটা হাঁচি দেয় তবে তা অশুভ কিন্তু যদি পরপর দু'‌টি হাঁচি একসঙ্গে হয় তবে সেটা শুভ সঙ্কেত। যদি আপনার সঙ্গেও এটা হয় তবে বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে।

 মন্দিরের ঘণ্টার শব্দ শুভ সঙ্কেত

মন্দিরের ঘণ্টার শব্দ শুভ সঙ্কেত

বাড়ির পাশে মন্দির থাকা খুবই শুভ তা আগেই আপনাদের জানিয়েছি। এবার বাড়ি থেকে বেরনোর সময় যদি আপনি মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পান তবে বুঝবেন আপনার সব কাজ পূরণ হতে চলেছে।

 ফুলের মালা দেখা শুভ

ফুলের মালা দেখা শুভ

বাড়ি থেকে বেরোনোর সময় ফুলের মালা দেখা খুবই শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এই ধরনের সঙ্কেত জীবনে কোনও ভালো সুযোগ এনে দিতে পারে।

পায়রার মলত্যাগ শুভ সঙ্কেত

পায়রার মলত্যাগ শুভ সঙ্কেত

অনেকসময়ই হয় বাড়ি থেকে বেরিয়েছেন আর কোনও পাখি মলত্যাগ করে দিল আপনার পোশাকে। তখন অবশ্যই খুব রাগ ওঠে। তবে জেনে রাখুন বাড়ি থেকে বেরিয়েই যদি পায়রা আপনার পোশাকে মল ত্যাগ করে তবে তা শুভ সঙ্কেত অথবা সম্পত্তি প্রাপ্তির সঙ্কেত।

 কাকের আগমন শুভ

কাকের আগমন শুভ

বাড়িতে প্রায় সবসময়ই কাকের আগমন ঘটে থাকে । কিন্ত আপনি কি জানেন যে বাড়িতে কাকের আগমন কিসের সঙ্কেত দেয় ? সকালবেলা বা বাড়ি থেকে বেরোনোর সময় কোনো কাকের আগমন ঘটলে বুঝতে হবে যে খুব তাড়াতাড়ি বাড়িতে কোনো সুখবর আসতে চলেছে । শুধুমাত্র তাই নয় , জানালার ধারে বসে যদি একটি কাক ডাকে তাহলে বুঝতে হবে ঘরে কোনো অতিথি আসতে চলেছে ।

চড়াই পাখির বাসা শুভ সঙ্কেত

চড়াই পাখির বাসা শুভ সঙ্কেত

অনেকের বাড়িতেই চড়াই পাখির বাসা রয়েছে । সেই বাসা জড়িয়ে আপনার চোখে পরে তাহলে ভুল করেও ভেঙে দেবেন না । কারণ বাড়িতে চড়াই পাখির বাসা থাকলে জানবেন আপনার বাড়িতে সুখসমৃদ্ধির প্রবেশ ঘটতে চলেছে শুধু তাই নয় অর্থনৈতিক উন্নতিও দেখা দেবে । তাই আপনি যদি কম সময়ে প্রচুর অর্থের মালিক হতে চান তাহলে চড়াই পাখির সাথে বন্ধুত্ব করে নিন ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+