জীবনে সফলতার তালা খুলতে হলে এখনই ত্যাগ করুন এই বাজে স্বভাবগুলি
জীবনে সফলতার তালা খুলতে হলে এখনই ত্যাগ করুন এই বাজে স্বভাবগুলি
জীবনে সবাই সাফল্য পেতে চায়। কিন্তু সকলের ভাগ্যে সফলতা সবসময় আসে না অথবা তা আসলেও অনেক দেরি করে। কেউ কেউ এর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করেন আবার কেউ কেউ নিজেদের পরিশ্রমে খামতি আছে বলে মেনে নেন। নীতি শাস্ত্রে বলা হয়েছে কোনও ব্যক্তির সফল–অসফল হওয়া তাধের অভ্যাসের ওপরও নির্ভর করে। এমন অনেক অভ্যাস থাকে যা ধনী ব্যক্তিকেও দরিদ্র করে দেয়। এমন মানুষের থেকে সফলতা অনেক দূরে থাকে। আসুন জেনে নিই যে সেই বাজে স্বভাবগুলি কোনটি এবং তার থেকে কীভাবে রেহাই মিলবে।

মদ্য পান ত্যাগ করুন
শাস্ত্রে মদকে সবচেয়ে বাজে স্বভাব বলে বর্ণনা করা হয়েছে, যা বুদ্ধি ভ্রষ্ট করে ও মনে অহংকার এনে দেয় সেটাই মদ। মদের নেশায় যে ব্যক্তি ডুবে থাকে তিনি যতই উপার্জন করুক না কেন তাঁর কাছে সেই অর্থ কখনই থাকে না। এই ধরনের ব্যক্তি তাঁর পূর্বপুরুষের সঞ্চয় করা ধন-সম্পত্তি ও মান-সম্মানও নষ্ট করে।

জুয়া খেলবেন না
জুয়াকে জীবন ধ্বংসের কারণ হিসাবে মানা হয়। যার সবচেয়ে বড় উদাহরণ মহাভারত। জুয়ার কারণেই পাণ্ডবদের নিজেদের রাজ্যপাট হারাতে হয়েছিল। আপনি যখন সট্টা, লটারিতে টাকা ওড়ান সেটাও একধরনের জুয়ার মধ্যেই পড়ে এবং এর মাধ্যমেও অর্থ অপচয় হয়।

আলস্য ছাড়ুন
নীতি শাস্ত্র অনুসারে মানুষের সবচেয়ে বড় শত্রু তাঁর অলসতা। যে ব্যক্তি কাজের বদলে নিজের শরীরকে আরাম দিতে মশগুল থাকে তাঁর থেকে লক্ষ্মী দেবী শতহস্ত দূরে থাকেন। এমনকী কোনও দরিদ্র ব্যক্তিও যদি কঠোর পরিশ্রম করেন তবে তাঁর দরিদ্রতা দ্রুত চলে যায়। তাই জীবনে সফল হতে হলে অলসতা ছাড়তে হবে।

দিনের বেলা ঘুম ত্যাগ
দিনের বেলা ঘুমোনোকে শাস্ত্রে ধন-সম্পত্তির ধ্বংস বলে মানা হয়েছে। শাস্ত্র অনুযায়ী, যে ব্যক্তি অনেক ঘুমোয় বা দিনের বেলা ঘুমোয় তাঁদের ওপর লক্ষ্মী দেবীর কখনও কৃপা হয় না। ভগবান শ্রী কৃষ্ণ গীতাতেও বুঝিয়েছেন যে যাঁরা বেশি বা কম ঘুমোন তাঁরা কখনই সফলতা পান না।

প্রয়োজনের অধিক খরচ নয়
যাঁরা নিজেদের প্রয়োজনীয়তার অধিক খরচ করেন তাঁরা কখনও সুখী থাকেন না। এই ভুল অভ্যাসের ফলে অনেক মানুষই নিজের পারিবারিক সম্পত্তি হারিয়ে ফেলেন। নিজের বিলাসবহুল শখের কারণে এই মানুষগুলি ধীরে ধীরে দেনায় ডুবে যেতে থাকেন। অনেকসময়ই এই দেনা তাঁরা শোধ করতে পারেন না। যার জন্য তাঁদের আত্মীয় স্বজন ও সমাজের কাছে লজ্জিত হতে হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications