বৈশাখ মাসে এই জিনিসগুলি নিবেদন করলেই পাবেন বিষ্ণুর কৃপা, কাটবে অর্থ সঙ্কট
হিন্দুধর্মে বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই মাসের জন্যই সকলে অপেক্ষা করে থাকেন। কারণ বৈশাখ মাসেই শেষ হয় খরমাস। আর এই মাস থেকে শুভ কাজ করা যায়। যেহেতু খরমাসে শুভ কাজ করা যায় না। সে ক্ষেত্রেই এই সময়ে সকলে ভালো কাজ করতে পারেন। ভগবান বিষ্ণুর এই মাস অত্যন্ত প্রিয়।
কারণ ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সফলতা লেগে থাকে। আর্থিক দিকেও খুব লাভ হয়। বৈশাখ মাসে যদি ভগবান বিষ্ণুকে খুশি করতে চান, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান ও কেরিয়ার থেকে আর্থিকদিকে উন্নতি করতে চান তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। জানুন কী কী করবেন আপনি।

গঙ্গা স্নান সারুন
জীবনে আপনি যদি এগিয়ে যেতে চান, তাহলে বৈশাখ মাসে কোনও নদীতে কিংবা গঙ্গা স্নান সারুন। এতে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। এতে পূর্বপুরুষের বিশেষ কৃপা লেগে থাকবে আপনার ওপর। কেরিয়ারে সাফল্যের পথ খুঁজে পাবেন। এই মাসে বিষ্ণুর পুজো করলে আপনি জীবনে এগোতে পারবেন।
তুলসী দেবীর মন্ত্র জপ করুন
মা লক্ষ্মীর কৃপা পেতে এই মাসে সকাল, সন্ধ্যায় তুলসী দেবীর নাম ১০৮ বার জপ করুন। এই মাসেই বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন। অভাবী ব্যক্তিদের সামর্থ্য মত দান করুন। সেই সঙ্গে আপনার আর্থিক সঙ্কট কাটবে। জীবনে এগিয়ে যেতে পারবেন।
এগুলি নিবেদন করুন
যদি আপনি সম্পদ ও সমৃদ্ধি বাড়াতে চান তাহলে বৈশাখ মাসে তরমুজ, পাকা পেয়ারা, সাদা পোশাক ইত্যাদি দান করুন। এতে ভগবান বিষ্ণু পূর্বপুরুষেরা খুশি হন। সেই সঙ্গে ভগবান বিষ্ণুর সামনে নিত্যদিন ধ্যান করুন। এতে দেখবেন তার কৃপা আপনি পাবেন। সম্পদ বাড়তে থাকবে। শরীরও ভালো থাকবে। এই মাসে বাড়িতে আপনার কোনও অতিথি যদি আসে তাকে কোন উপহার দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার জীবনে সফলতা আসবে।
জল নিবেদন করুন
যদি আপনি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান, তাহলে বৈশাখ মাসে তাদের জল নিবেদন করুন। জল ছাড়া শরবত অবশ্যই দেবেন। পূর্বপুরুষদের যদি শরবত দেন তাহলে কিন্তু তাদের আশীর্বাদ পাবেন। তাছাড়া তৃষ্ণার্ত কোনও ব্যক্তিকে ঠান্ডা পানীয় নিবেদন করুন। এতে কিন্তু আপনার ওপর বিষ্ণুর বিশেষ কৃপা থাকবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications