রাস্তায় পথ চলার সময় কোন জিনিসগুলি দেখলেই বুঝবেন সৌভাগ্য তুঙ্গে থাকতে চলেছে ! একনজরে টিপস
রাস্তায় পথ চলার সময় এই জিনিসগুলি পেলেই বুঝবেন অর্থভাগ্য তুঙ্গে থাকতে চলেছে আপনার! একনজরে টিপস
সৌভাগ্য বড়ই চঞ্চলা, লক্ষ্মীর মতো। সহজে সকলের কাছে আসে না। তবে জ্যোতিষ শাস্ত্র মতে, কবে কীভাবে কার ভাগ্যে প্রবল প্রতিপত্তি নিয়ে সৌভাগ্য আসবে, তা বলা যাবে না। বিভিন্ন মানুষের জীবনে নানান সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যে , তা দেখে সহজে বলা যায় না যে কখন কার ভাগ্যে একটা চমৎকার ঘটে যাবে। জ্যোতিষ মতে বলা হয়, পথে চলার সময় যদি পায়ের নাগালেই কয়েকটি বিশেষ জিনিস পড়ে থাকতে দেখা যায়, তাহলে ধনলক্ষ্মীকে ভাগ্যে আসতে কেউ রুখতে পারবেন না।

সৌভাগ্য ও জ্যোতিষ মত
বলা হয়, ভোররাতে দেখা স্বপ্ন বিশেষ করে যদি তা রাত ৩ থেকে ভোর ৫টার মধ্যে হয়, তাহলে সেই ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন সত্যি হয়ে যায়। এমনই কিছু ইঙ্গিত ও আকার দেখে বলে দেওয়া যায় যে কার সৌভাগ্য কতটা দূর পর্যন্ত বিস্তারলাভ করেছে। এছাড়াও কোনও ঘটনা ঘটে গেলেও, তা থেকে আন্দাজ করা যায় যে একজন ব্যক্তির জীবনে কী কী আসতে চলেছে। তেমনই স্বপ্ন ছাড়াও বেশ কয়েকটি ঘটনা দেখে বলে দেওয়া যেতে পারে যে কোন কোন ঘটনার ফলে কী ঘটে। দেখে নেওয়া যার রাস্তায় পড়ে থাকা কোন কোন জিনিসগুলি দেখলে বোঝা যায় যে ব্যক্তি ধনী হতে চলেছেন।

রাস্তায় যদি পড়ে থাকে এই জিনিসগুলি...
জ্যোতিষ মতে রাস্তায় যদি পড়ে থাকে, শাঁখ, কয়েন, ঘোড়ার নাল পড়ে থাকতে দেখা যায়, তাহলে জানতে হবে যে সেই ঘটনা অত্যন্ত শুভ। এছাড়াও যদি চলার পথে কখনও দেখেন যে স্বস্তিকা চিহ্ন সম্পন্ন কোনও বস্তু আপনার হেঁটে যাওয়ার পথে পড়ে রয়েছে বুজে নিতে হবে যে আসন্ন সময়ে আ পনার বৃহস্পতি তুঙ্গে থাকবে। শাস্ত্রজ্ঞরা বলছেন, যদি মনে করেন যে ওই জিনিসগুলিকে আপনি তুলে নেবেন, তাহলে তা করেও, বাড়ির বাগানে বা তুলসী মঞ্চে রাখবেন। রাস্তা চলতি জিনিস ঘরের চৌহদ্দির ভিতর না রাখাই ভালো বলে পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

উল্টো কাপড়
যদি বাড়ি থেকে বের হওয়ার সময় কোথাও উল্টো কাপড় আপনার পথ চলার রাস্তায় পড়ে থাকে, তাহলে তা শুভ ইঙ্গিত দিচ্ছে বলে দাবি অনেকের। এতে ধন সম্পত্তি লাভের ইঙ্গিত থাকে। এতে যে কাজে ব্যক্তি যাচ্ছেন, সেই কাজ অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।

রাস্তায় জলের বালতি
রাস্তায় অনেক সময়ই জলের বালতি পড়ে থাকতে দেখা যায়, তবে খালি বালতি নয়, বরং জলভর্তি বালতি যদি বাড়ি থেকে রওনা হওয়ার সময় দেখে বের হন, তাহলে তা শুভ হবে। বলা হয়, বাড়ি থেকে রওনার সময় জলভর্তি বালতি রাখলে তা ব্যক্তিকে শুভ ফল দেয় কর্মে।

আখের খেত
যদি আখের খেত বাড়ি থেকে বের হওয়ার সময় বা কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় দেখা যায়, তাহলে ধরে নিতে হবে সেই কাজ ভাল হবেই। রাস্তায় চলার সময় এমন আখের খেত দেখলেই বুঝতে হবে যে কাজে ব্যক্তি বেরিয়েছেন তা সফল হবে। এই নিয়ে বহু ধরনের কাহিনি প্রচলিত থাকলেও জ্যোতিষ মতে সশ্য শ্যামলা আখের খেত দেখলেই কর্মে সুফল আসবে।
{quiz_673}












Click it and Unblock the Notifications