দিওয়ালীর সময় এই পুরনো রীতি মানলেই পাবেন অগাধ ধনরত্ন, শুধু বুঝতে হবে মা লক্ষ্মীর ইঙ্গিত

দিওয়ালীতে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এবং তাঁর কৃপা পাওয়ার জন্য মানুষ অনেক ধরনের উপায় করে থাকে। বহু শতাব্দী প্রাচীন ঐতিহ্যও দীপাবলিতে প্রচলিত রয়েছে এবং তাদের আলাদা তাৎপর্য রয়েছে। এই প্রথাগুলির মধ্যে একটি হল দীপাবলির রাতে পুজো করার পরে একটি মাটির প্রদীপে কাজল তৈরি করা। এটা প্রায়ই সবার বাড়িতে হয়। প্রদীপের উপর প্রদীপ রেখে কাজল তৈরি করে পরিবারের সকলের চোখে লাগানো হয়। কিন্তু জানেন কি মাটির প্রদীপে তৈরি এই কাজলও শুভ সঙ্কেত দেয়। আসুন জেনে নিই এই সঙ্কেত এবং এর উপকারিতা সম্পর্কে।

কেন কাজল তৈরি করা হয়

কেন কাজল তৈরি করা হয়

দিওয়ালীর দিন মা লক্ষ্মী ও গণেশজির পুজো করার বিধান রয়েছে। প্রচলিত রয়েছে যে এইদিন রাতে পুজোর পর কাজল তৈরি করা হয়। এই পরম্পরা বহু পুরনো। কথিত আছে যে বাড়িতে কাজল তৈরি করলে নেতিবাচক ক্ষমতা বাড়িতে বসবাস করে না। এছাড়া এটা বানিয়ে বাড়ির বেশ কিছু অংশে লাগালে নজর দোষ থেকে বাড়িকে বাঁচানো যায়। দিওয়ালীর রাতে এই কাজল মহিলারা বানান ও পরিবারের সব সদস্যদের চোখে লাগিয়ে দেন।

কী ফল পাওয়া যায়

কী ফল পাওয়া যায়

বিশ্বাস করা হয় যে এরকমটা করলে ব্যক্তির নজর দোষ লাগে না। নেতিবাচক শক্তির প্রভাবও মানুষের ওপর থেকে শেষ হয়ে যায়। এছাড়া এই কাজল ঘরের লকার, টাকা রাখার জায়গা ও খাবার যেখানে তৈরি হয় সেই গ্যাসের ওপর লাগানোর পরম্পরা রয়েছে। এরকম করলে ধন ও অন্ন ভাণ্ডার কখনও খালি হয় না এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। এছাড়াও চোখের রশ্মি তেজ হয় এবং ঘরে সুখ-সমৃদ্ধি আসে।

কীভাবে কাজল তৈরি হয়

কীভাবে কাজল তৈরি হয়

দিওয়ালীর রাতে একটি বড় প্রদীপে সর্ষের তেলে আলো জ্বালানো হয়, যেটা পুরো রাত ধরে জ্বলে এবং সূর্যোদয়ের আগেই ওটাকে ঘরের বাইরে করে দিতে হয়। দিওয়ালী পুজোর পর এই বড় প্রদীপের আলোর ওপর একটি কাঁচা মাটির প্রদীপ রাখা হয়। প্রদাপ ভেতরের দিকে আলোর কালো জিনিসটিকে একত্রিত করতে শুরু করে। এটাকেই কাজল বলে।

কাজল শুভ সঙ্কেত দেয়

কাজল শুভ সঙ্কেত দেয়

কাঁচা মাটির প্রদীপ বড় প্রদীপের ওপর কিছু সময় পর্যন্ত থাকে। এর ফলে এর আলোয় অনেক চিত্র উঠে আসে। অনেক সময় এই চিত্রগুলিকে মনোযোগ দিয়ে দেখলে দেখা যায়, এর মধ্যে গণেশজির মুখ, ইঁদুর, প্যাঁচা বা মা লক্ষ্মী সম্পর্কিত অনেক ছবি দেখা যায়। যদি এরকম কিছু দেখতে পাওয়া যায় তাহলে বুঝে যান যে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হয়ে গিয়েছেনয আর তাঁর কৃপায় আপনার জীবনে ধন-ধান্যের কোনও কমতি থাকবে না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+