মা লক্ষ্মী খুশি করতে প্রতি শুক্রবার এই টিপসগুলি মেনে চলুন

মা লক্ষ্মী খুশি করতে প্রতি শুক্রবার এই টিপসগুলি মেনে চলুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলেই জানি। যে বাড়িতে দেবী বাস করেন বা যে ব্যক্তির উপর কৃপা করে তাদের কখনোও আর্থিক দিকে অবনতি হয় না। কিন্তু সকল মানুষ মা লক্ষ্মীর কৃপা পান না। দেবীকে খুশি করতে অনেক নিয়মের কথা বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। দেখে নিন কোন কোন কাজ করলে মা লক্ষ্মী খুশি হন। যদি আপনি প্রতি শুক্রবার করে মা লক্ষ্মীর প্রিয় খাবার নিবেদন করেন দেবী খুব খুশি হন। অনেক উন্নতি হবে আপনার জীবনে এবং সেই সঙ্গে আপনার জীবনে সাফল্য আসবে।

এই মন্ত্রটি জপ করুন

এই মন্ত্রটি জপ করুন

প্রতি শুক্রবার করে মা লক্ষ্মীকে খুশি করতে ১০৮ বার করে 'ওম শ্রী শ্রীয়ে নমঃ' এই মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে দক্ষিণাবর্তি শঙ্খের মধ্যে জল ভরে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এতে ভগবান বিষ্ণু খুব খুশি হন। তারপর সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপে কিছু জাফরান দিন। এই দিনে অভাবী ও দারিদ্র ব্যক্তিদের চাল দান করুন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। জীবনে আপনি উন্নতি হবে।

 বাতাসা ভোগ দিন দেবীকে

বাতাসা ভোগ দিন দেবীকে

সাদা রং মা লক্ষ্মীর খুব প্রিয়। তাছাড়া সাদা রঙের বাতাসা মা লক্ষ্মী খেতে খুব ভালবাসেন। তাই প্রতি শুক্রবারে যখন আপনি দেবীকে ভোগ নিবেদন করবেন তখন অবশ্যই ভোগের থালায় সাদা বাতাসা দেবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন।

দেবী লক্ষ্মীর প্রিয় রঙ হল সাদা

দেবী লক্ষ্মীর প্রিয় রঙ হল সাদা

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মীর প্রিয় রঙ হলো সাদা। তাই শুক্রবার করে সাদা রঙের জিনিস দেবীকে নিবেদন করুন। দেবীকে সাদা রঙের ফুল নিবেদন করবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন এবং আপনার আর্থিক দিকে অনেক উন্নতি করবেন। জীবনের সমস্ত ঝামেলা কাটিয়ে দেবেন দেবী। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। সকল কাজে অনেক এগিয়ে যেতে পারবেন।

 দেবীর ভোগের থালায় কী কী রাখবেন

দেবীর ভোগের থালায় কী কী রাখবেন

মা লক্ষ্মীরকে প্রত্যেক শুক্রবার করে আপনি সাদা রংয়ের মিষ্টি জাতীয় খাবার ভোগ নিবেদন করবেন। যেমন ধরুন দুধ থেকে তৈরি মিষ্টি, ছানা, ক্ষীর ইত্যাদি। এগুলি দিলে মা লক্ষ্মী খুব খুশি হন এবং আপনার উপর বিশেষ কৃপা করবেন। দেবী লক্ষীকে খুশি করতে আপনি চিনিও দিতে পারেন। সেই সঙ্গে তিনি পারিবারিক এবং দাম্পত্য জীবন আপনার সুখ বজায় রাখবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+