মা লক্ষ্মীর কৃপা পেতে ঝাঁটার যত্ন নিন, না হলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা

মা লক্ষ্মীর কৃপা পেতে ঝাঁটার যত্ন নিন, না হলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা

জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কিছুর কথা বলা হয়েছে যেগুলি মা লক্ষ্মীর একটি বিশেষ রূপ বলে মনে করা হয়, আবার বলা হয় এই গুলিতে মা লক্ষ্মী খুব খুশি হন এবং আর্থিকভাবে পরিবারের সচ্ছল করে তোলেন। প্রথমেই আসা যাক ঝাঁটার কথায়। যেটি নিত্য প্রয়োজনের প্রত্যেকটি পরিবারেই কাজে লাগে। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাঁটা খুব উপকারী। বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মা লক্ষী সে বাড়িতে প্রবেশ করে না। ঝাড়ুকে কখনোই অপমান করবেন না।

ঝাঁটা সঠিক স্থানে রাখুন

ঝাঁটা সঠিক স্থানে রাখুন


বাড়িতে নতুন ঝাঁটা আনার আগে পুরনো ঝাঁটা সঠিক স্থানে রাখুন। না হলে আপনার জীবনে দেখা দিতে পারে নানা অশুভ সময়। আর্থিক সমস্যায় আপনি জর্জরিত হয়ে উঠবেন। তাই অবশ্যই আগে পুরনো ঝাঁটার দিকে নজর দিন।

কবে বাড়ি থেকে ঝাঁটা ফেলবেন না

কবে বাড়ি থেকে ঝাঁটা ফেলবেন না

বাড়িতে নতুন ঝাঁটা আনার সঙ্গে সঙ্গে, পুরনো ঝাঁটা ফেলে দেওয়া কখনই শুভ বলে মনে করা হয় না। শনিবার, অমাবস্যা বা দোলের দিন বা কোন গ্রহণের সময় কখনোই বাড়ি থেকে ঝাড়ু ফেলবেন না ।

 কবে ঝাঁটা কিনবেন

কবে ঝাঁটা কিনবেন

শনিবার বা অমাবস্যার দিন যদি পুরনো ঝাড়ু ফেলে দেন তাহলে নতুন অবশ্যই ঘরে আনবেন নতুন ঝাঁটা। না হলে আপনার ঘরে দারিদ্রতা কাটবে না। আপনার জীবনে কখনোও কাজে সাফল্য মিলবে না।পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে।

 ঝাঁটাতে থুথু ফেলবেন না

ঝাঁটাতে থুথু ফেলবেন না

ঝাঁটাকে দেবী লক্ষীর রূপ বলে মনে করা হয়। তাই ঝাঁটা ফেলার সময় কখনই কারোর গায়ে যাতে স্পর্শ না করে সেদিকে দেখবেন। সঠিক স্থানে গিয়ে ঝাঁটা ফেলুন। ঝাঁটা ফেলার আগে কখনোই তাতে থুতু দেবেন না। এতে মা লক্ষ্মী কিন্তু খুব রেগে যান। আর বাড়িতে যখন ঝাঁটা রাখবেন তখন কারোর পা যেন সেই ঝাঁটাতে স্পর্শ না করে।

ঝাঁটা পোড়াবেন না

ঝাঁটা পোড়াবেন না

ভুল করেও কোন গাছ বা খড়ের কাছে ঝাঁটা ফেলবেন না, এতে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আর কখনোই ঝাঁটাকে পোড়াবেন না। সেটি খুব অশুভ বলে মনে করা হয়।

সকলের আড়ালে বাইরে ঝাঁটা বাইরে ফেলুন

সকলের আড়ালে বাইরে ঝাঁটা বাইরে ফেলুন

পুরনো ঝাঁটাকে ঘরে যেকোন জায়গায় লুকিয়ে রাখুন এবং যে কোন উপযুক্ত স্থানে রাখুন। সবার আড়ালে গিয়ে, লুকিয়ে ঘরের বাইরে তা ফেলে দিন। যদি এই কাজটি আপনি করেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে। জীবনে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে।

কী করলে মা লক্ষ্মী রেগে যান

কী করলে মা লক্ষ্মী রেগে যান

তবে অবশ্যই মনে রাখবেন একাদশী, বৃহস্পতি , শুক্রবারে কখনোই পুরনো ঝাড়ু ফেলবেন না। বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর দিন। এই দিন ঝাঁটা নিক্ষেপ করলে মা লক্ষ্মী খুব রেগে যান এবং ব্যক্তিকে রাজা দেখে ফকির পর্যন্ত তিনি করে দিতে পারেন। তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে এবং শারীর অক্ষম হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই দুটি দিনে কখনোই ঝাড়ু বাইরে ফেলবেন না।

এই সময় ঝাড়ু দেবেন না

এই সময় ঝাড়ু দেবেন না

আপনি বাড়ি থেকে বেরোবার সময় বা পরিবারের কেউ বাড়ি থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই কখনোও ঝাড়ু দেবেন না। এতে কোনও মানুষ কাজের সফলতা পান না। জীবনে এগিয়ে যেতে পারবেন না।

 পুরানো ঝাঁটা ব্যবহার করবেন না

পুরানো ঝাঁটা ব্যবহার করবেন না

তবে বাড়িতে পুরনো ও ভাঙা ঝাঁটা ব্যবহার করবেন না। এটা খুব অশুভ বলে মনে করা হয়। এতে বাড়িতে আপনার ইতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়, নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। যাতে আপনার আর্থিক দিকে অনেক অবনতি হতে পারে। কৃষ্ণপক্ষের শুক্রবারে ঝাঁটা কিনুন, শনিবার থেকে নতুন ঝাড়ু ব্যবহার করলে তা শুভ। আপনার জীবনে সাফল্য আসবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপায় পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+