আর্থিক দিকে উন্নতি করতে ঝাঁটা সংক্রান্ত এই টিপসগুলি মেনে চলুন

অনেক উপার্জন করার পরেও অনেক মানুষ আছেন যাদের আর্থিক দিকে নানান সংকট দেখা দেয়। তারা কখনোও জীবনে এগিয়ে যেতে পারে না। তবে এর পেছনে যে সঠিক কারণ তা হয়তো অনেকেই জানেন না। জ্যোতিষশাস্ত্র বলা হয়, এর পেছনে আসল কারণ হল বাস্তব ত্রুটি। তাই বাস্তুতুটি ঠিক করবার জন্য বাস্তুশাস্ত্রে আমাদের অনেক কিছু সঠিক পরামর্শ দেওয়া হয় তা মেনে চললে আপনাদের আর্থিক দিকে অনেক উন্নতি হবে এবং জীবনে আপনারা এগিয়ে যেতে পারবেন। ঝাড়ু সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই ঝাড়ুকে সবসময় সঠিক স্থানে রাখা উচিত। ঝাড়ুতে কখনোও পা দেবেন না তাহলে মা লক্ষ্মী খুব রেগে যান। আপনার আর্থিক দিকে অভাব শুরু করবে, তাই কখনোই ঝাঁটাতে পা দেবেন না।

এই ঘরে ঝাঁটা রাখবেন না

এই ঘরে ঝাঁটা রাখবেন না

বিশেষ করে পুজোর ঘর, রান্নাঘর, শোবার ঘরে কখনোই ঝাঁটা রাখবেন না। উত্তর-পশ্চিম বা পশ্চিম কোণে ঝাঁটা রাখা কখনোই শুভ না। উত্তর বা পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে ঝাঁটা না রাখারই চেষ্টা করবেন। তবেই আপনার আর্থিক শুভ হবে। ঘরের রোগ ছেড়ে যাবে এবং আপনি জীবনে সাফল্য আনতে পারবেন।

দরজার সামনে ঝাঁটা রাখবেন না

দরজার সামনে ঝাঁটা রাখবেন না

আপনি অনেক উপার্জন করছেন, তবুও টাকা রাখতে পারছেন না এর জন্য আপনি ঝাটায় কখনোও দরজার সামনে রাখবেন না। কোথাও লুকিয়ে রাখুন। যে আপনি বাড়ি থেকে বেরবার সময় সেটা না দেখে বেরোতে হয়। তবেই আপনার জীবনে উন্নতি হবে। মা লক্ষ্মী আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। এবং ঘরের যে কোনও ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন।

এই ঝাঁটাগুলি ঘরে রাখবেন না

এই ঝাঁটাগুলি ঘরে রাখবেন না

কখনোই পুরনো বা ভাঙা ঝাঁটা ঘরে রাখবেন না। শনিবার করে কখনোই নতুন ঝাঁটা কিনে আনবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যায়। শোবার ঘরে কখনোই ঝাঁটা রাখবেন না। এতে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া-বিবাদ বাড়তে পারে।

দুটো ঝাঁটা একসঙ্গে রাখবেন না

দুটো ঝাঁটা একসঙ্গে রাখবেন না

সন্ধ্যেবেলা কখনোই ঘরে ঝাঁট দেবেন না। এতে মা লক্ষ্মী খুব বিরক্ত হন। কারণ এই সময় মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতেই প্রবেশ করছেন। সন্ধ্যা বেলা ঝাঁটা কিনে কখনোই কাউকে দান করবেন না। এতে আপনার অর্থের ক্ষতি হতে পারে। কখনোই দুটো ঝাঁটা একসঙ্গে রাখবেন না। এতে বাড়িতে খুব ঝগড়া পরিবেশ তৈরি হয়। তাছাড়া এতে আর্থিক দিকে অনেক ক্ষতি হয় এবং বাড়িতে ক্রমশই রোগ বাড়তে থাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+