অসুস্থ হয়ে হাসপাতালে ঠাঁই হোক এমনটা না চাইলে এখনই বদলে ফেলুন এই অভ্যাসগুলি
সুস্থ থাকতে এখনই বদলে ফেলুন এই অভ্যাস
অনেকবার আমাদের অসুস্থতার কারণ আমাদের অভ্যাস ও আমাদের ব্যবহারও হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, এরকম অনেক অভ্যাস রয়েছে যা আপনাদের অসুস্থতাকে বাড়িয়ে দেয়। জেনে নিন কোন অভ্যাসের জন্য আপনার অসুস্থতা বাড়তে পারে এবং কেন আপনাকে এই স্বভাব বদলানো প্রয়োজন।

শোওয়ার ধরন
বিশ্বাস করা হয় যে যদি আপনি যদি পূর্ব দিশায় পা করে ঘুমোন বা আপনি যেখানে শুয়ে রয়েছেন তার পশ্চিমদিকে জলের কোনও উৎস রয়েছে, যেখান থেকে জল পড়ছে অনবরত, তবে তা এড়িয়ে যাবেন না, এইরকম পরিস্থিতি অসুস্থতার কারণ হতে পারে।

মাথা ব্যাথার কারণ
যদি ঘরের ইশাণ কোণে জঞ্জাল থাকে বা এই দিশায় থাকা ঘরে ব্যবহার করেন না এমন জিনিস রাখেন, তাহলে এই অভ্যাসকে বদলে দিন। এরকম মনে করা হয় যে এরজন্য আপনার মাঝে মাঝে মাথা ব্যাথা হয়।

উচ্চ রক্তচাপের অসুখ
যদি আপনার অগ্নি কোণে ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে তা অবিলম্বে পরিবর্তন করুন। এই অভ্যাস উচ্চ রক্তচাপ রোগের লক্ষণ। এটি বিশ্বাস করা হয় যে এর কারণে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে।

সন্তান সম্বন্ধীয় অসুবিধা
বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি সন্তান সম্পর্কিত সমস্যায় ভোগেন তবে তার উচিত ঘরের মাঝখানে ঘুমানো। এটি করার মাধ্যমে, সন্তান সম্পর্কিত সমস্যাগুলি দূর হয়ে যায়।

সূর্যের খারাপ প্রভাব পরলে
কারও কুষ্টির অষ্টম এবং ষষ্ঠ ঘরে সূর্যের খারাপ প্রভাব পরলে বারে বারে জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন বৃদ্ধি পায়, তেমনি হৃদরোগ, খিদে বেড়ে যাওয়া এবং পেট খারাপের মতো রোগ ভোগের সম্ভাবনাও থাকে।

চাঁদ দুর্বল হয়ে পরলে
এমনটা হলে অনিদ্রা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মানসিক রোগ, কাশি এবং পেটের রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। শুধু তাই নয়, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কারও জন্ম কুষ্টিতে চাঁদের বিরূপ প্রভাব পরলে বুদ্ধির ধার কমে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো রোগ ঘাড়ে চেপে বসার সম্ভাবনাও থাকে।

বুধ গ্রহের প্রভাব
আপনার উপর যদি এই গ্রহটির কুপ্রভাব পরে, তাহলে নার্ভের রোগ, হরমোনাল সমস্যা, বারে বারে চোট-আঘাত লাগা এবং পিঠের সমস্যাতেও ভুগতে পারেন। সেই সঙ্গে লেজুড় হতে পারে হৃদয় এবং ফুসফুসের নানাবিধ রোগও।

বৃহস্পতি গ্রহ
বৈদিক জ্যোতিষীতে এই গ্রহটির গুরুত্ব অপরিসীম। কারণ বৃহস্পতি সদয় হলে অর্থনৈতিক উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, তেমনি কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায় চোখে পরার মতো। আর যদি একবার এই গ্রহটি দুর্বল হয়ে পরে, তাহলেই সমস্যা! কারণ সেক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া, লিভার সমস্যা, পেটের রোগ, এমনকি ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার ভয়ও থাকে।












Click it and Unblock the Notifications