মহাকুম্ভে যেতে পারেননি আপনি? পুণ্য লাভ করতে বাড়িতেই এই ভাবে গঙ্গা স্নান করুন
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে মহাকুম্ভ মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। যা শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে, যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর মহাকুম্ভ মেলায় প্রচুর মানুষের আনাগোনা হয়েছে।
আর এই সময়ে সকলে ত্রিবেণী সঙ্গমের স্নান সেরে পুণ্য লাভ করেন বলে মনে করা হয়। যদি আপনি এইবার মহাকুম্ভে যেতে না পারেন, তবে পুণ্য লাভ করতে চান, তাহলে এইভাবে ঘরে বসেই গঙ্গাস্নান করতে পারেন। যাতে কিন্তু মিলবে আপনার সুফল। জানুন কী কী করবেন, আপনি।

- এই সময়ে স্নান করবেন
ঘরে বসে গঙ্গা স্নানেও করেও পুণ্য লাভ করা যায়, তবে তার জন্য যেদিন আপনি এই স্নান সারবেন, তার জন্য ব্রাহ্ম মুহূর্তে আপনাকে স্নান করতে হবে। সূর্যোদয়ের প্রায় ১ ঘন্টা ৩৬ মিনিট আগেই স্নান করতে হবে। তবে সে সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিয়ে গঙ্গাকে স্মরণ করবেন। তারপর স্নানের সময় হরহর গঙ্গা নাম জপ করতে হবে আপনাকে।
- গঙ্গার মন্ত্র জপ করুন
পাশাপাশি আপনার বাড়ির কাছে যেকোনও নদী কিংবা পুকুর থাকে, সেখানে স্নান করার পর সেখানে গিয়ে আপনি মা গঙ্গাকে প্রণাম করুন। সেই সঙ্গে জল হাতে নিয়ে মা গঙ্গাকে প্রণাম করবেন। সেই সঙ্গে মা গঙ্গার মন্ত্র জপ করবেন।
- এগুলি পড়ুন
গঙ্গা স্নান সারার পর অবশ্যই গীতা, রামায়ণ, কিংবা শিব পুরাণ ইত্যাদি পড়ুন। সেই সঙ্গে উপোস থাকবেন। তারপরে দারিদ্র কোনও ব্যক্তিকে কিছু দান করবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে।
- দারিদ্র ব্যক্তিকে দান করুন
মহাকুম্ভে দান করলে শুভ ফল পাওয়া যায়। যেহেতু আপনি মহাকুম্ভে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে গরীব, অভাবী মানুষকে কাপড় টাকা বা খাদ্যদ্রব্য দান করুন। এতে আপনি কিন্তু পূর্ণ ফল অর্জন করতে পারবেন। তাই এটি করুন আপনি।
- এগুলি দিয়ে স্নান করবেন না
স্নানের সময় সাবান, ডিটারজেন্ট, কিংবা শ্যাম্পু কখনোই ব্যবহার করবেন না। আর যেদিন আপনি এই স্নান সারবেন, সেদিন পেঁয়াজ, রসুন কিংবা মদ, সিগারেট ইত্যাদি খাবার থেকে খাওয়া থেকে দূরে থাকুন। এসময় খারাপ কোনও চিন্তা মাথায় আনবেন না। কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। তাহলে কিন্তু আপনি একদমই শুভ ফল লাভ করতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications