মহাকুম্ভে যেতে না পারলে কীভাবে পুণ্য লাভ করবেন আপনি?
হিন্দুধর্মে মহাকুম্ভ মেলার অত্যন্ত গুরুত্ব রয়েছে। এখানে গিয়ে গঙ্গা স্নান ও দারিদ্র ব্যক্তিদের দান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। তাই সকলেই এই বিশেষ সময়ে ত্রিবেণীতে আসেন ও গঙ্গা স্নান সারেন।
চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তারা সকলেই গঙ্গা স্নান করে পুণ্য লাভ করছেন। যদি আপনি মহাকুম্ভে যেতে না পারেন তাহলে কীভাবে করবেন পুণ্য লাভ, জানুন।

- কী কী করবেন আপনি
এই সময় সকলে ত্রিবেণীতে গঙ্গা স্থান সেরে পুণ্য লাভ করেন। যদি আপনি কোনও কারণে ত্রিবেণীতে গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে এইভাবে আপনি কিন্তু পুণ্যলাভ করতে পারেন, জানুন কী কী করবেন।
- এই সময়ে ঘুম থেকে উঠুন
এসময়ে আপনি যদি বাড়িতে স্নান করেন, তাহলে অবশ্যই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে থেকে ঘুম থেকে উঠুন। তারপর স্নানের জলে অল্প গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন।
- গঙ্গার মন্ত্র জপ করুন
যদি আপনার বাড়ির কাছে কোথাও নদী কিংবা গঙ্গা কিংবা পুকুর থাকে, সেখানে স্নান করতে পারেন। তারপরে গঙ্গার মন্ত্র জপ করুন। এতে আপনি পুণ্য লাভ করতে পারবেন।
- গীতা পাঠ করুন
স্নান সেরে গীতা, রামায়ণ পাঠ করুন। এই দিনে অবশ্যই উপোস করে থাকবেন। তবেই আপনার জীবনের সফলতা আসবে।
- দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন
যদি আপনি মহাকুম্ভে যেতে না পারেন ও পুণ্য লাভ করতে চান, তাহলে আপনি স্নান সেরে দারিদ্র ব্যক্তিদের খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করুন। এতে কিন্তু আপনি পুণ্য লাভ করতে পারবেন। এমনকি জীবনের সমস্ত বাধা আপনার কেটে যাবে।
- গায়ত্রী মন্ত্র জপ করুন
দ্বিতীয় শাহী স্নানের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা জল দিয়ে স্নান সেরে আপনি কিন্তু অবশ্যই তিনবার গায়ত্রী মন্ত্র জপ করবেন । বাড়িতে গঙ্গার জল ছেটাবেন। এতে আপনার মন ও শরীর সুস্থ থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications