দীপাবলির দিন সকালে এই কাজগুলি করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়

দীপাবলির দিন সকালে এই কাজগুলি করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়

হিন্দুদের কাছে দুর্গাপুজোর পরেই একটি বড় উৎসব হল দীপাবলি। তাছাড়া এর আগেও ধনতেরাস উৎসব পালিত হয়। তাও কিন্তু খুব শুভ অনুষ্ঠান। দীপাবলি উৎসব কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। বলা হয় এই সময় দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে আর্থিক দিকে অনেক উন্নতি পাওয়া যায় এবং জীবনে আসে সুখও।

কোন কোন কাজ করলে জীবনে সাফল্য আসবে

কোন কোন কাজ করলে জীবনে সাফল্য আসবে

জ্যোতিষশাস্ত্রে দীপাবলির দিন সকাল বেলা কিছু কাজের কথা বলা হয়েছে, এগুলি করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। আপনার বাড়িতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। জীবনে কখনোও আর্থিক অসুবিধায় পড়তে হবে না। জীবনে প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। দেখে নিন কোন কোন কাজ করলে জীবনে সাফল্য আসবে।

মা লক্ষ্মীর পুজো করুন

মা লক্ষ্মীর পুজো করুন

দীপাবলির দিন সকাল বেলা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পড়ে মা লক্ষ্মীর পুজো করুন। এই সময় মাকে সাদা ফুল এবং প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। প্রধান দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন।

দরজার সামনে জুতো খুলবেন না

দরজার সামনে জুতো খুলবেন না

দীপাবলির দিন ব্রাহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে দেবী লক্ষ্মীকে খুশি করতে, যারা দেবী লক্ষ্মীর আরাধনা করেন সেই সমস্ত ভক্তদের আপনার বাড়িতে আনুন, এনে তাদের কিছু খাওয়ান। সকালবেলা উঠে বাড়ি পরিষ্কার করুন। এই দিন বাড়ির দরজার সামনে কোনও জুতো খুলে রাখবেন না।

মা লক্ষ্মীর সামনে আরতি করুন

মা লক্ষ্মীর সামনে আরতি করুন

দীপাবলি দিন রাতে পুজো করার সময় দেবী লক্ষীর কৃপা পেতে চাইলে রুপোর পাত্রে কর্পূর জ্বালিয়ে দেবী লক্ষ্মীর সামনে আরতি করুন। এটি খুব শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এবং কোনও ব্যক্তি আর্থিক সমস্যার মুখোমুখি হয় না। এতে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়।

 পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান

পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান

দীপাবলির সন্ধ্যায় পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান। এটি খুব শুভ। এটি করলে আপনার কর্মক্ষেত্র থেকে চাকরিক্ষেত্রে সকল জায়গাতেই আপনি জীবনের সাফল্য লাভ করতে পারবেন।

 দেবীকে কাঁচা ছোলার ডাল নিবেদন করুন

দেবীকে কাঁচা ছোলার ডাল নিবেদন করুন

দীপাবলীর দিন পুজো করার সময় দেবী লক্ষীকে কাঁচা ছোলার ডাল নিবেদন করুন। এতে আপনার অর্থ সংক্রান্ত নানান সমস্যা দূর হয়ে যাবে । জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

ঘরে প্রদীপ জ্বালান

ঘরে প্রদীপ জ্বালান

দীপাবলীর দিন বাড়ির প্রত্যেকটি কোণে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এতে ঘরে দারিদ্রতা দূর হবে। আপনার বাড়িতে কোনও নেতিবাচক শক্তি বা ভূত প্রবেশ করতে পারবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+